পুলিশের ঊর্ধ্বতন আট কর্মকর্তাকে বদলি ও পদায়ন

বিশেষ প্রতিনিধি

বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন আট কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত উপমহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) এম এ জলিলকে ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি হিসেবে পদায়ন করা হয়েছে। বিশেষ শাখা (এসবি)–এর অতিরিক্ত ডিআইজি সায়ফুজ্জামান ফারুকীকেও ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে।
খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ বেলায়েত হোসেনকে গাজীপুর মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে। সারদা পুলিশ একাডেমির অতিরিক্ত পুলিশ সুপার সাহেব আলী পাঠানকে গাজীপুর মহানগর পুলিশে বদলি করা হয়েছে।
এ ছাড়া সারদা পুলিশ একাডেমির অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ জাবেদুর রহমানকে অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) অতিরিক্ত ডিআইজি হিসেবে পদায়ন করা হয়েছে। একই একাডেমির অতিরিক্ত ডিআইজি এস এফ আশরাফুজ্জামানকে শিল্পাঞ্চল পুলিশের অতিরিক্ত ডিআইজি করা হয়েছে।
রাজশাহী রেঞ্জ পুলিশের সঙ্গে সংযুক্ত অতিরিক্ত ডিআইজি রশীদুল হাসানকে রংপুর পুলিশ ট্রেনিং সেন্টারে (পিটিসি) বদলি করা হয়েছে।
অন্যদিকে ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার মোহাম্মদ রবিউল হোসেন ভুইয়াকে এন্টি টেররিজম ইউনিটে বদলির যে আদেশ দেওয়া হয়েছিল, তা বাতিল করা হয়েছে।