আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা নেইমারের

সিজেডএন স্পোর্টস ডেস্ক

হলুদ জার্সিতে চোখধাঁধানো ফুটবল জাদু, অগণিত স্মরণীয় গোল আর বিশ্বজুড়ে কোটি ভক্তের ভালোবাসা- সবকিছুর সুন্দর ইতি টেনে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার। ২০২৬ বিশ্বকাপে কার্লো আনচেলত্তির অধীনে ব্রাজিলের হতাশাজনক পারফরম্যান্সের পর জাতীয় দল থেকে সরে দাঁড়ানোর আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন ৩৪ বছর বয়সী এই ফুটবলার। সম্প্রতি গোল ডটকমের এক প্রতিবেদনে তার এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।
সান্তোসের হয়ে ৪-২ গোলের জয়ের পর জাতীয় দলে নিজের ভবিষ্যৎ নিয়ে প্রশ্নের জবাবে নেইমার জানান, সেলেসাওদের হয়ে তার পথচলা এখানেই শেষ। আবেগভরা কণ্ঠে তিনি বলেন, দেশের হয়ে তিনি ইতিহাস তৈরি করেছেন এবং অসংখ্য আনন্দের মুহূর্ত উপহার দিয়েছেন। সবসময় দেশের জার্সির জন্য লড়াই করলেও এখন আর তা চালিয়ে যাওয়ার শক্তি বা ইচ্ছা কোনোটাই তার নেই।
সম্প্রতি তাকে নিয়ে হওয়া সমালোচনা নিয়েও বেশ ক্ষোভ প্রকাশ করেছেন নেইমার। এসব বিতর্ককে অনাকাঙ্ক্ষিত ও বিরক্তিকর উল্লেখ করে তিনি জানান, অধিনায়ক হিসেবে দলের ভুলত্রুটি তুলে ধরা তার দায়িত্বেরই অংশ। চ্যাপেকোয়েন্সের বিপক্ষে ড্রয়ের পর দলের অমনোযোগী মনোভাব নিয়ে তিনি যা বলেছিলেন, তা সম্পূর্ণ দলের ভালোর জন্যই ছিল। এই বিষয়ে দলের লুকাস ভেরিসিমো ও গ্যাবিগোলও তার সঙ্গে একমত ছিলেন বলে জানান তিনি।
বর্তমানে সান্তোসের হয়ে খেলা ৩৪ বছর বয়সী এ ফরোয়ার্ডের ক্লাবের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হবে ২০২৬ সালের শেষের দিকে। জাতীয় দলকে বিদায় জানালেও ক্লাব ফুটবলে নিজের পরবর্তী পদক্ষেপ কী হবে, তা এই চুক্তি শেষ হওয়ার পরেই ঠিক করবেন নেইমার।

জোড়া গোলের পর তাস খেলার ভঙ্গিতে উদযাপন নেইমারের