সরকারি ব্যাংকের শীর্ষ পদে নিয়োগে নীতিমালা জারি

জ্যেষ্ঠ প্রতিবেদক

রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর পরিচালনা ব্যবস্থায় পেশাদারিত্ব, স্বচ্ছতা ও জবাবদিহি জোরদার করতে নতুন পদোন্নতি ও নিয়োগ নীতিমালা জারি করেছে সরকার। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে প্রকাশিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে আগের নীতিমালা রহিত করে সময়োপযোগী নতুন এই নিয়মনীতি কার্যকর করা হয়েছে।
নতুন নীতিমালায় রাষ্ট্রমালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক, বিশেষায়িত ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক (এমডি), উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) এবং মহাব্যবস্থাপক (জিএম) পদের জন্য কঠোর শিক্ষাগত যোগ্যতা, শতভাগ আর্থিক স্বচ্ছতা ও গোয়েন্দা সনদের শর্ত বাধ্যতামূলক করা হয়েছে।
অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব মো. আজিমুদ্দিন বিশ্বাস এনডিসি স্বাক্ষরিত এক সার্কুলারে গত ২৬ জুলাই এ সব তথ্য জানা গেছে।
নতুন নীতিমালা অনুযায়ী, বাণিজ্যিক ব্যাংকের শীর্ষ পদে (এমডি) চুক্তিভিত্তিক নিয়োগ বা পদোন্নতির ক্ষেত্রে প্রার্থীর সর্বনিম্ন বয়স হতে হবে ৪৫ বছর এবং সর্বোচ্চ বয়সসীমা ৬৫ বছর নির্ধারণ করা হয়েছে। এছাড়া প্রার্থীকে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতকোত্তর হতে হবে, যেখানে অর্থনীতি, ফাইন্যান্স বা ব্যবসায় প্রশাসনে উচ্চতর ডিগ্রিধারীরা অগ্রাধিকার পাবেন। শিক্ষা জীবনের কোনো পর্যায়েই তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য হবে না।
কঠোর শর্তাবলি
ব্যাংক খাতের শীর্ষ পদের কর্মকর্তাদের ভাবমূর্তি অক্ষুণ্ন রাখতে নতুন নীতিমালায় রাখা হয়েছে কঠোর শর্তাবলি। ঋণখেলাপি, কর খেলাপি কিংবা কোনো আর্থিক অপরাধ ও জালিয়াতিতে জড়িত কোনো কর্মকর্তা এসব পদে পদোন্নতি বা নিয়োগ পাবেন না। চূড়ান্ত নিয়োগ বা পদোন্নতি প্রদানের আগে গোয়েন্দা সংস্থা এবং দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রতিবেদন পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করা হবে।
১০০ নম্বরের মেধাভিত্তিক মূল্যায়ন
উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ও মহাব্যবস্থাপক (জিএম) পদের পদোন্নতিতে ১০০ নম্বরের সুনির্দিষ্ট মূল্যায়ন কাঠামো তৈরি করা হয়েছে। এর মধ্যে– বার্ষিক গোপনীয় অনুবেদন (এসিআর) ৪০ নম্বর, শিক্ষাগত যোগ্যতা ও ব্যাংকিং প্রফেশনাল পরীক্ষা ২০ নম্বর, ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠানে চাকরিকাল ১৫ নম্বর, সাক্ষাৎকারে ১৫ নম্বর, চাকরির শৃঙ্খল ও স্বচ্ছ রেকর্ড (মামলা বা অডিট আপত্তি না থাকা) ১০ নম্বর।
উচ্চক্ষমতাসম্পন্ন নতুন নতুন বাছাই কমিটি
শীর্ষ পদগুলোর পদোন্নতি ও মনোনয়ন প্রক্রিয়ার স্বচ্ছতা বজায় রাখতে উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। বাণিজ্যিক ব্যাংকের এমডি ও বিশেষায়িত ব্যাংকের এমডি বাছাই কমিটির সভাপতিত্ব করবেন মাননীয় অর্থমন্ত্রী। পাশাপাশি ডিএমডি ও জিএম পদোন্নতির জন্য বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নেতৃত্বে পৃথক বাছাই কমিটি দায়িত্ব পালন করবে।