বিএনপির স্থায়ী কমিটির পদ ছাড়লেন স্পিকার

নিজস্ব প্রতিবেদক

ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হওয়ার পর নিরপেক্ষতা বজায় রাখতে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ (বীর বিক্রম) বিএনপির স্থায়ী কমিটির সদস্যপদ থেকে পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার (১২ মার্চ) থেকে তার এই পদত্যাগ কার্যকর হবে।
দলীয় সূত্রে জানা গেছে, সংসদ পরিচালনার ক্ষেত্রে নিরপেক্ষতা বজায় রাখার স্বার্থে তিনি বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম– স্থায়ী কমিটির সদস্যপদ ছেড়ে দেন।
এর আগে বৃহস্পতিবার (১২ মার্চ) জাতীয় সংসদের প্রথম দিনের অধিবেশনে স্পিকার নির্বাচিত হন হাফিজ উদ্দিন আহমেদ। অধিবেশনে সভাপতিত্ব করেন জ্যেষ্ঠ সংসদ সদস্য খন্দকার মোশাররফ হোসেন। চিফ হুইপ নুরুল ইসলাম তার নাম প্রস্তাব করলে তা কণ্ঠভোটে গৃহীত হয়।
একই অধিবেশনে ডেপুটি স্পিকার নির্বাচিত হন ব্যারিস্টার কায়সার কামাল। পরে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জাতীয় সংসদ ভবনে তাদের শপথ পড়ান।
সংসদীয় রীতি অনুযায়ী, স্পিকার নির্বাচিত হওয়ার পর তিনি সংসদ পরিচালনার ক্ষেত্রে নিরপেক্ষ ভূমিকা পালন করেন। এ কারণে অনেক সময় দলীয় গুরুত্বপূর্ণ সাংগঠনিক পদ থেকে সরে দাঁড়ানোর নজির রয়েছে। সেই ধারাবাহিকতায় বিএনপির স্থায়ী কমিটির সদস্যপদ থেকে পদত্যাগ করেছেন হাফিজ উদ্দিন আহমেদ।