শিরোনাম

ত্রয়োদশ সংসদের প্রথম দিনের সভাপতি ড. খন্দকার মোশাররফ হোসেন

নিজস্ব প্রতিবেদক
ত্রয়োদশ সংসদের প্রথম দিনের সভাপতি ড. খন্দকার মোশাররফ হোসেন

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম দিনের অধিবেশনে সভাপতিত্ব করার জন্য প্রবীণ সংসদ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনকে মনোনীত করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) সংসদের প্রথম বৈঠকের শুরুতে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান তার নাম প্রস্তাব করেন। পরে প্রস্তাবটি সমর্থন করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এ বিষয়ে বিরোধী দলের পক্ষ থেকেও আপত্তি তোলা হয়নি। তবে বিরোধী দলের নেতা সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, মাননীয় প্রধানমন্ত্রী যদি আমাদের সঙ্গে একটু আলোচনা করতেন, তাহলে আমরা এর বিরোধিতা করতাম না।

প্রস্তাব গৃহীত হওয়ার পর ড. খোন্দকার মোশাররফ হোসেন প্রথম দিনের অধিবেশনে সভাপতিত্ব করেন।

/এসএ/