শিরোনাম

স্পিকার ও ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
স্পিকার ও ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি
নবনির্বাচিত স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)-কে শপথ পড়াচ্ছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। ছবি: বিটিভি

ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম) এবং ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালকে শপথ পড়িয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে জাতীয় সংসদ ভবনে রাষ্ট্রপতির কার্যালয়ে তাদের শপথ পড়ানো হয়।

ব্যারিস্টার কায়সার কামাল
ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালকে শপথ পড়াচ্ছেন রাষ্ট্রপতি।

এর আগে সংসদ সদস্যদের কণ্ঠভোটে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচিত করা হয়।

বৃহস্পতিবার বেলা ১১টার পর ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়। অধিবেশনের শুরুতে সভাপতিত্বের জন্য জ্যেষ্ঠ সংসদ সদস্য খন্দকার মোশাররফ হোসেনকে নির্বাচন করা হয়। তার সভাপতিত্বেই স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন হয়।

/এসএ/