শিরোনাম

রাজউক কর্মকর্তা শামছুল আলমকে বদলি

নিজস্ব প্রতিবেদক
রাজউক কর্মকর্তা শামছুল আলমকে বদলি
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) কার্যালয়। ছবি: সিটিজেন জার্নাল

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) সদস্য (যুগ্মসচিব) মো. শামছুল আলমকে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার (২১ মে) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উনি-২ শাখার সিনিয়র সহকারী সচিব জেতী প্রুর স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে বদলির এই আদেশ দেওয়া হয়।

ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, শামছুল আলমকে ২৩ মে তার নতুন কর্মস্থলে যোগদান করতে হবে। অন্যথায় তিনি ২৩ মে দুপুর থেকে বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিক অবমুক্ত বলে গণ্য হবেন।

যুগ্মসচিব শামছুল আলম রাজউকের এস্টেট ও ভূমি উইং শাখার সদস্য (এস্টেট ও ভূমি) পদে কর্মরত ছিলেন।

/বিবি/