টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কট ছিল রাজনৈতিক সিদ্ধান্ত: মিরাজ

সিজেডএন স্পোর্টস ডেস্ক

ক্রিকেটারদের নিরাপত্তা শঙ্কায় ভারতের মাটিতে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যায়নি বাংলাদেশ দল। বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ বলেছেন, টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্তটি ছিল সম্পূর্ণ রাজনৈতিকভাবে প্রভাবিত।
বর্তমানে লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) গল গ্ল্যাডিয়েটর্সের হয়ে খেলছেন মিরাজ। রেভস্পোর্টজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে না পারার হতাশা, ভারতের বিপক্ষে সিরিজ নিয়ে কথা বলেছেন।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কি টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে দল পাঠানো উচিত ছিল? এমন প্রশ্নের জবাবে মিরাজ বলেন, ‘আমার মনে হয়, এটি পুরোপুরি একটি রাজনৈতিক বিষয় ছিল। এর বাইরে আমার বলার মতো তেমন কিছু নেই।’
বিশ্বকাপে খেলার সুযোগ হারিয়েছে বাংলাদেশের ক্রিকেটাররা। বিষয়টি কি আপনাকে হতাশ করেছে? এমন প্রশ্নের জবাবে বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক বলেন, ‘অবশ্যই। প্রতিটি খেলোয়াড়ের স্বপ্ন থাকে বিশ্বকাপে খেলার। আমাদের অনেক তরুণ ক্রিকেটারও সেই সুযোগের অপেক্ষায় ছিল। কিন্তু রাজনৈতিক পরিস্থিতির কারণে তা সম্ভব হয়নি। সবাই বিষয়টি জানে।’
ভারতের সাদা বলের সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসছে। এই সিরিজ নিয়ে নিজের প্রত্যাশার কথাও জানান মিরাজ, ‘আমরা এই সিরিজ নিয়ে উচ্ছ্বসিত। ভারত যদি বাংলাদেশে আসে, তাহলে সেটা আমাদের দেশের জন্য বড় একটি উপলক্ষ হবে। অনেক দিন হয়ে গেছে তাদের বিপক্ষে আমরা খেলিনি। ভারত খুবই শক্তিশালী দল, তাই চ্যালেঞ্জটা আমরা জানি। নিজেদের কন্ডিশনে ভালো ক্রিকেট খেলাই আমাদের লক্ষ্য। দারুণ একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সিরিজের অপেক্ষায় আছি।’
বর্তমান বিসিবি সভাপতি তামিম ইকবালের প্রশংসা করে মিরাজ বলেন, ‘তামিম ইকবাল লম্বা সময় ক্রিকেট খেলেছেন। তিনি জানেন কিভাবে দেশের ক্রিকেটকে এগিয়ে নিতে হবে। নতুন একটি কাঠামো দাঁড় করাচ্ছেন নতুন সভাপতি। যার সুফল দেশের ক্রিকেট পাবে বলে আশা করি।’

আর্জেন্টিনার প্রশংসা করে বিপাকে ইনফান্তিনো
জোড়া গোলের পর তাস খেলার ভঙ্গিতে উদযাপন নেইমারের