অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের দলে জাকের-সৌম্য

নিজস্ব প্রতিবেদক

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রথমবারের মতো ডাক পেয়েছেন পেসার মুশফিক হাসান। টেস্টে দলে ফিরেছেন জাকের আলী ও সৌম্য সরকার।
টেস্ট দলে জাকের ফিরলেন এক বছর পর, গত নভেম্বরে আয়ারল্যান্ডের বিপক্ষে একটি টি-টোয়েন্টি খেলার পর থেকে ছিলেন জাতীয় দলের বাইরে।
সৌম্য সরকার সবশেষ টেস্ট খেলেছিলেন ২০২১ সালে। ক্যারিয়ারে ১৬ টেস্টে সৌম্যর রান ৮৩১।
১৩ আগস্ট ডারউইনে শুরু হবে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি। ৩১ জুলাই অস্ট্রেলিয়ার উদ্দেশে রাওনা দেবে বাংলাদেশ ক্রিকেট দল। দলকে নেতৃত্ব দেবেন নাজমুল হোসেন শান্ত।
ইনজুরির কারণে বাংলাদেশ দলে নেই পেসার নাহিদ রানা।
প্রথম টেস্টের দল: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, অমিত হাসান, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, খালেদ আহমেদ, এবাদত হোসেন ও মুশফিক হাসান।

টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কট ছিল রাজনৈতিক সিদ্ধান্ত: মিরাজ