বঙ্গভবন ছেড়ে নিজ বাসায় মো. সাহাবুদ্দিন

নিজস্ব প্রতিবেদক

পদত্যাগের দুদিন পর বঙ্গভবন ছেড়ে সপরিবারে গুলশানের নিজ বাসভবনে উঠেছেন দেশের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
রবিবার (২৬ জুলাই) দুপুর ২টা ২৪ মিনিটে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে সাহাবুদ্দিনের গাড়িবহর বঙ্গভবন থেকে বেরিয়ে যায়। বিকাল ২টা ৫৮ মিনিটে গুলশানের ১২৩ নম্বর রোডে তার বাসভবনে পৌঁছায়।
এখন সপরিবারে এ বাড়িতেই থাকবেন মো. সাহাবুদ্দিন। রাষ্ট্রপতি হওয়ার আগেও তিনি এ বাড়ির পঞ্চম তলার ফ্ল্যাটে থাকতেন।
রবিবার সকাল থেকেই বাড়িটির সামনে নিরাপত্তা জোরদার করা হয়। পুলিশ, এপিবিএন, সেনাবাহিনী এবং এসএসএফ সদস্যদের সতর্ক অবস্থান নিয়ে থাকতে দেখা যায়।
আগের দুদিন ওই বাড়িতে গিয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ চলতে দেখা যায়। আসবাবপত্র পরিষ্কার করার পাশাপাশি বাড়ির নিচতলার বসার জায়গাটি নতুন করে রং করা হয়।
অসুস্থতার কারণ দেখিয়ে শুক্রবার (২৪ জুলাই) পদত্যাগ করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এদিন বিকালে সংসদ সচিবালয়ে তার পদত্যাগপত্র গ্রহণ করেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ।
সংবিধান অনুযায়ী তিনি ৫ বছরের জন্য রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হলেও দায়িত্ব পালন করেন ৩ বছর ৩ মাস।
২০২৩ সালের ২৪ এপ্রিল আওয়ামী লীগ সরকারের সময় দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন ৭৫ বছর বয়সী মো. সাহাবুদ্দিন। সাংবিধানিক নিয়ম অনুযায়ী ২০২৮ সালের এপ্রিল পর্যন্ত তার মেয়াদ থাকার কথা ছিল।
রাষ্ট্রপতির দায়িত্ব পালনকালে মো. সাহাবুদ্দিন বিভিন্ন সাংবিধানিক দায়িত্ব পালন ছাড়াও রাষ্ট্রীয় নানা কর্মসূচিতে অংশ নেন। পদত্যাগের মাধ্যমে তার রাষ্ট্রপতি হিসেবে দায়িত্বের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে। এবার বঙ্গভবন ছাড়ার মধ্য দিয়ে শেষ হয় তার সরকারি বাসভবনে অবস্থানও।

সাবেক দুই রাষ্ট্রপতির বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ