৭০ অনুচ্ছেদে পরিবর্তন এনেই পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

সংবিধানের ৭০ অনুচ্ছেদে পরিবর্তন এনেই পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচনে ভোটদান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দীর্ঘ ৩৫ বছর পর সাংবিধানিকভাবে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এবারের নির্বাচনে বিরোধী দলেরও প্রার্থী রয়েছে। এভাবেই নির্বাচন হওয়া উচিত। এতে মানুষ প্রত্যাশিত গণতান্ত্রিক চর্চা দেখতে পাবে।
তিনি বলেন, বিরোধী দল এখনো সংবিধান সংশোধন কমিটিতে যোগ দেয়নি। সংশোধিত ৭০ অনুচ্ছেদ অনুযায়ী পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে।
এর আগে, বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। দুপুর ২টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ চলবে বিকেল ৫টা পর্যন্ত। সংসদ সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচনের এই প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে।

ভোট দিলেন অস্থায়ী রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী