শিরোনাম

ফাইনালে ‘কিছু একটা ঘটেছিল’ গুঞ্জন নিয়ে যা বললো আর্জেন্টিনা

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
ফাইনালে ‘কিছু একটা ঘটেছিল’ গুঞ্জন নিয়ে যা বললো আর্জেন্টিনা
২০২৬ বিশ্বকাপ ফাইনালের পর আর্জেন্টিনা ফুটবল দল

নিউ জার্সিতে গেল জুলাই মাসে বিশ্বকাপ ফাইনালের পর চাউর হয়েছিল স্পেন-আর্জেন্টিনা ম্যাচে ষড়যন্ত্র হয়েছে। ফাইনাল ঘিরে সবচেয়ে প্রচলিত গুজবটি আসে সামাজিক যোগাযোগমাধ্যম থেকে। ফাইনালে আর্জেন্টিনার খেলার ধরন ও ড্রেসিংরুমের পরিবেশ নিয়ে মানুষের মন্তব্য ছিল, ‘কিছু একটা ঘটেছিল!’

২০২৬ বিশ্বকাপ ফাইনালের এক মাস পূর্তি হয়েছে বুধবার (১৯ আগস্ট)। এ উপলক্ষে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও পোস্ট করে।

ভিডিওতে খেলোয়াড়দের ধন্যবাদ জানানোর পাশাপাশি ‘কখনো হাল ছেড়ো না’ বার্তা দেওয়া হয়।

ভিডিওর নেপথ্য ধারাভাষ্যে বলা হয়, ‘এক মাস আগে কিছু একটা ঘটেছিল। অনেকেই চায়নি সেটা ঘটুক, কিন্তু সেটাই ঘটলো। আর্জেন্টিনা আরেকটি ফাইনালে খেললো। যদিও অনেকে এটা এড়িয়ে যেতে চান। আমরা প্রতিটি ম্যাচের মোড় ঘুরিয়েছি। ইংল্যান্ডকে সেমিফাইনালে বিদায় করে ইতিহাস গড়েছি।’

ফাইনালের পর ওঠা ষড়যন্ত্র-তত্ত্ব নিয়ে এএফএ-র অফিশিয়াল বিবৃতিতে বলা হয়, ‘সব ধরনের আর্জেন্টিনাবিরোধী প্রচারণা সত্ত্বেও আমরা ঠিকই ফাইনালে পৌঁছেছিলাম। তাই কেউ যখন বলবে, কিছু একটা ঘটেছিল, শুধু বলবেন, হ্যাঁ। আসলে যা ঘটেছিল তা হলো, একটি দল জেতার জন্য সবকিছু উজাড় করে দিয়েছিল। সবকিছু জেতার পরও এই দফায় তাদের হেরে যেতে হয়েছে।’

ফাইনাল শেষে রানার্সআপ পদক নেওয়ার পর আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসির কান্নার দৃশ্য দেখানো হয়। এরপর নেপথ্য ধারাভাষ্যকার ভিডিও শেষ করেন এভাবে, ‘আমাদের অধিনায়কের কান্না আমাদের আরেকবার শিখিয়ে দিয়েছে যে আপনি হারতে বা জিততে পারেন; কিন্তু যাই ঘটুক না কেন, কখনোই হাল ছাড়া যাবে না।’

ফাইনালে স্পেন ১-০ গোলে আর্জেন্টিনাকে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন হয়। নির্ধারিত সময়ে ম্যাচ গোলশূন্য থাকা খেলা গড়িয়েছিল অতিরিক্ত সময়ে।

/টিই/