১১০ ওভার ব্যাট করলে অস্ট্রেলিয়া চাপে পড়বে: সিমন্স

সিজেডএন স্পোর্টস ডেস্ক

ডারউইন টেস্ট জিতে সিরিজে এগিয়ে আছে বাংলাদেশ দল। শনিবার (২২ আগস্ট) থেকে ম্যাকয়ে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। স্বাগতিক অস্ট্রেলিয়াকে চাপে ফেলতে প্রথম ম্যাচের কৌশলেই এগিয়ে যাওয়ার কথা জানালেন বাংলাদেশ কোচ ফিল সিমন্স।
আসন্ন ম্যাচের প্রস্তুতিতে ম্যাকয়তে নিয়মিত অনুশীলন করছে টাইগাররা। আজ বৃহস্পতিবার (২০ আগস্ট) দলীয় অনুশীলন শেষে গণমাধ্যমের মুখোমুখি হন বাংলাদেশের প্রধান কোচ।
নিজের পরিকল্পনার কথা জানাতে গিয়ে কোচ সিমন্স বলেন, ‘টেস্ট ক্রিকেট পাঁচ দিনের খেলা, আর এই পাঁচ দিনের মধ্যে আমার দল যদি ১১০ ওভার ব্যাট করতে পারে, তবে প্রতিপক্ষ দল নিশ্চিতভাবেই চাপে পড়বে। টেস্ট ক্রিকেট খেলাটা আমি এভাবেই শিখেছি।’
সিমন্সের ভাষায় প্রথম ইনিংসে বড় রান করতে পারলেই ভালো, ‘আপনি ব্যাট করবেন, বড় স্কোর গড়বেন, প্রথম ইনিংসে বড় রান তোলা সবসময়ই ভালো। এরপর প্রতিপক্ষকে চাপের মুখে ফেলবেন। আমরাও সেটাই করার চেষ্টা করছি।’

ইসলাম ধর্ম গ্রহণের গুঞ্জন নিয়ে মুখ খুললেন কার্লোস