পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত, চীন ও ইইউর দূতদের বৈঠক

নিজস্ব প্রতিবেদক

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে দফায় দফায় বৈঠক করেছেন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ভারতসহ গুরুত্বপূর্ণ কয়েক দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনার। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আলাদাভাবে এসব বৈঠক অনুষ্ঠিত হয়।
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন, যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক ও ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। এদিন সকালে বৈঠক করেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার ও চীনা দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ড. লিউ ইউইন।
বৈঠক শেষে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন জানান, যুক্তরাষ্ট্রের থ্যাংকসগিভিং ডে উপলক্ষে শুভেচ্ছা বিনিময় করতেই পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন তিনি। এ সময় দুদেশের সুসম্পর্ক নিয়েও আলোচনা হয়েছে।
তবে বৈঠকের বিষয়ে এর বাইরে বিস্তারিত কিছু জানাননি তিনি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকেও বিস্তারিত কিছু জানানো হয়নি।
যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক জানান, বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করা এবং রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা হয়েছে।
কূটনৈতিক সূত্র বলছে, রোহিঙ্গা গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে করা মামলার রায় এদিন নেদারল্যান্ডসের হেগ শহরের আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) ঘোষণা করছে। মামলার রায়কে ঘিরে এই বৈঠক অনুষ্ঠিত হতে পারে। আইসিজের এই রায় চূড়ান্ত। এর বিরুদ্ধে আপিলের কোনো সুযোগ নেই।

দিল্লিতে মোদি-দীনেশ ত্রিবেদীর আকস্মিক বৈঠক, আলোচনা কী নিয়ে