দিল্লিতে মোদি-দীনেশ ত্রিবেদীর আকস্মিক বৈঠক, আলোচনা কী নিয়ে

নিজস্ব প্রতিবেদক

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে নয়াদিল্লিতে এই অনির্ধারিত ও আকস্মিক বৈঠকটি অনুষ্ঠিত হয়।
কূটনৈতিক সূত্রে জানা গেছে, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর এবং দ্বিপক্ষীয় নানা বিষয়ে ঢাকার বর্তমান অবস্থান নয়াদিল্লির কাছে তুলে ধরতেই এই বৈঠক।
সোমবার (৫ অক্টোবর) রাতে ঢাকা থেকে দিল্লি পৌঁছে মঙ্গলবার দুপুরে মোদির সঙ্গে বৈঠক করেন দীনেশ ত্রিবেদী। আগামী বৃহস্পতিবার তার ঢাকায় ফিরে আসার কথা রয়েছে।

বৈঠক শেষে দীনেশ ত্রিবেদী জানান, নরেন্দ্র মোদি এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান যদি বৈঠকে বসেন, তবে এমন কোনো সমস্যা থাকবে না যার সমাধান করা সম্ভব হবে না। এছাড়া প্রধানমন্ত্রীর সম্ভাব্য সফর নিয়ে তাড়াহুড়োর কিছু নেই বলেও মন্তব্য করেন তিনি।
এর আগেও গত আগস্ট মাসে দায়িত্ব নেওয়ার পর হঠাৎ দিল্লি গিয়ে মোদির সঙ্গে বৈঠক করেছিলেন এই হাইকমিশনার। তবে এবারের আকস্মিক সফর বা বৈঠক নিয়ে দুই দেশের সরকারের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
উল্লেখ্য, আগামী নভেম্বরের শেষ দিকে প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফর করতে পারেন বলে ভারতীয় গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। এ বিষয়ে গত সোমবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির জানিয়েছেন, প্রধানমন্ত্রী সুবিধাজনক সময়েই দ্বিপক্ষীয় সফরে ভারত যাবেন।
এর আগে গত ২৯ সেপ্টেম্বর পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন দীনেশ ত্রিবেদী। পরে সাংবাদিকদের তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে তাড়াহুড়োর কিছু নেই, যথাসময়ে সফর হবে। সফরসূচি ঠিক করতে এখনো ইতিবাচক আলোচনা চলছে।

প্রধানমন্ত্রীর ভারত সফরের আলোচনা এখনো ইতিবাচক: দীনেশ ত্রিবেদী