ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ. লীগের সাবেক এমপি

নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর পলাতক কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের সাবেক সংসদ সদস্য ও অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্তকে ভারতের ত্রিপুরার একটি মেডিকেল কলেজে শিক্ষকতা করতে দেখা গেছে। সম্প্রতি ওই শিক্ষাপ্রতিষ্ঠানের ইউটিউব চ্যানেলে প্রকাশিত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তার বর্তমান অবস্থান নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
শনিবার (২৭ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন ত্রিপুরার শান্তিনিকেতন মেডিকেল কলেজের একজন নার্স।
তিনি বলেন, ডা. প্রাণ গোপাল দত্ত ত্রিপুরার শান্তিনিকেতন মেডিকেল কলেজে শিক্ষার্থীদের ক্লাস নিচ্ছেন। তবে কতদিন ধরে তিনি সেখানে পাঠদান করছেন, সে বিষয়ে নির্দিষ্ট করে বলতে পারছি না। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে বিস্তারিত জানাতে পারবো।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, আধুনিক শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের সামনে বক্তব্য দিচ্ছেন ডা. প্রাণ গোপাল দত্ত। তার পেছনের ডিজিটাল বোর্ডে চিকিৎসাবিজ্ঞান-সংক্রান্ত বিভিন্ন তথ্য প্রদর্শিত হচ্ছিল। প্রাথমিকভাবে জানা গেছে, তিনি নাক-কান-গলা (ইএনটি) সম্পর্কিত একটি বিষয়ে ক্লাস নিচ্ছিলেন।
উল্লেখ্য, গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর আওয়ামী লীগের একাধিক মন্ত্রী ও সংসদ সদস্যের মতো ডা. প্রাণ গোপাল দত্তও আত্মগোপনে যান। দেশে তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে । দীর্ঘদিন তার অবস্থান সম্পর্কে নির্ভরযোগ্য তথ্য না মিললেও, সাম্প্রতিক ভিডিও প্রকাশের পর তিনি ভারতে অবস্থান করছেন বলে ধারণা করা হচ্ছে।

ব্যারিস্টার সুমনের জামিন স্থগিত