হামের টিকার পর শিশুর পায়ে সংক্রমণ, তদন্তের নির্দেশ

লক্ষ্মীপুর সংবাদদাতা

লক্ষ্মীপুরের রামগঞ্জে হামের টিকা দেওয়ার পর এক শিশুর ডান পায়ে দেখা দিয়েছে সংক্রমণ। টিকা প্রদানকারীর বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী আতিকুর রহমানের কাছে অভিযোগ জানিয়েছে শিশুটির পরিবার।
বুধবার (২ সেপ্টেম্বর) দেওয়া অভিযোগ খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন ইউএনও। ভুক্তভোগী শিশু হলো উপজেলার দরবেশপুর ইউনিয়নের আইয়েনগর গ্রামের রফিকুল ইসলামের ১১ মাসের ছেলে জায়ান ইসলাম।
পরিবার জানিয়েছে, গত ২৭ জুলাই জায়ানকে দরবেশপুর ইউনিয়নের আইয়েনগর পোদ্দার বাড়ির টিকাকেন্দ্র থেকে টিকা দেওয়া হয়। টিকা প্রদানকারী শারমিন আক্তার শিশুটির ডান পায়ের হাঁটুর একটু নিচে টিকা দেন। এর পরপরই ওই অংশ থেকে পুঁজ ও রক্ত বের হতে থাকে।
জায়ানের দাদি রেহানা আক্তারের অভিযোগ, ‘পোড়া-পুঁজ ও রক্ত বের হচ্ছে– এটা শারমিনকে বলা হলেও তিনি গুরুত্ব দেননি। তার স্বামী রাজনীতি করেন; এসব বলে তিনি আমাদেরকে ভয় দেখিয়েছেন। জায়ানের পায়ের অবস্থাও ভালো না, আমরা বিপদে আছি।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে শারমিন আক্তার বললেন, ‘ভুল হতেই পারে, মানুষ ভুল করে না? হাজারো ডাক্তার ভুল করে, রোগী মারা যায়, কই কিছু তো হয় না। তাহলে আমার বিষয়টা নিয়ে এত মাতামাতি কেন?’
ইউএনও আতিকুর গণমাধ্যমকে বলেন, শিশুটির পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে বিষয়টি তদন্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।