শিরোনাম

চট্টগ্রাম ইপিজেড হাসপাতালে চাকরির সুযোগ

চাকরি ডেস্ক
চাকরি ডেস্ক
চট্টগ্রাম ইপিজেড হাসপাতালে চাকরির সুযোগ
চট্টগ্রাম ইপিজেড। ছবি: সংগৃহীত

নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে চট্টগ্রাম ইপিজেড হাসপাতাল। প্রতিষ্ঠানটিতে ৯ থেকে ২০তম গ্রেডে লোকবল নিয়োগ দেওয়া হবে। আবেদন চলবে আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত।

১. পদের নাম: মেডিকেল অফিসার

পদসংখ্যা: ৭টি

বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা

গ্রেড: ৯

যোগ্যতা: এমবিবিএস ডিগ্রি।

২. পদের নাম: মেডিকেল অ্যাসিস্ট্যান্ট

পদসংখ্যা: ৪টি

বেতন স্কেল: ১১,৩০০-২৭,৩০০ টাকা

গ্রেড: ১২

যোগ্যতা: ৩ বছর মেয়াদি মেডিকেল অ্যাসিস্ট্যান্ট কোর্সে উত্তীর্ণ।

৩. পদের নাম: অ্যাসিস্ট্যান্ট ল্যাব টেকনোলজিস্ট (প্যাথলজি)

পদসংখ্যা: ২টি

বেতন স্কেল: ১২,৫০০-৩০,২৩০ টাকা এবং এইচএসসি পাসের ক্ষেত্রে ৯,৩০০-২২,৪৯০ টাকা

গ্রেড: ১৬

যোগ্যতা: এইচএসসি পাস এবং মেডিকেল টেকনোলজিতে ডিপ্লোমা। সংশ্লিষ্ট কাজে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

৪. পদের নাম: অ্যাসিস্ট্যান্ট ফার্মাসিস্ট

পদসংখ্যা: ১টি

বেতন স্কেল: ১১,৩০০-২৭,৩০০ টাকা

গ্রেড: ১২

যোগ্যতা: ফার্মেসি বিষয়ে ৩ বছরের অভিজ্ঞতা।

৫. পদের নাম: ক্লিনার

পদসংখ্যা: ৬টি

বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা

গ্রেড: ২০

যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা https://bepza.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।

নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।

/এবি/