পাকিস্তান টেস্ট দলের কোচ হচ্ছেন ইউনুস খান

সিটিজেন স্পোর্টস ডেস্ক

বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে লজ্জাজনক হোয়াইটওয়াশের পর পাকিস্তান ক্রিকেট দলে বড় ধরনের রদবদলের সিদ্ধান্ত নিতে যাচ্ছে দেশটির ক্রিকেট বোর্ড (পিসিবি)। টেস্ট দলের প্রধান কোচের দায়িত্ব থেকে সরফরাজ আহমেদকে সরিয়ে সাবেক তারকা ক্রিকেটার ও বিশ্বকাপজয়ী অধিনায়ক ইউনুস খানকে নিয়োগ দেওয়া হচ্ছে।
মাত্র দুই মাস আগে তিন ফরম্যাটের কোচ হিসেবে দায়িত্ব পাওয়া সরফরাজের প্রথম অ্যাসাইনমেন্ট চরমভাবে ব্যর্থ হওয়ায় পিসিবি এ পদক্ষেপ নিচ্ছে। নতুন দায়িত্বে ২০০৯ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী অধিনায়ক ইউনুস খানকে পুরুষ ক্রিকেট দলের নির্বাচক কমিটিতেও অন্তর্ভুক্ত করা হতে পারে। ২০১৭ সালে সরফরাজ আহমেদের নেতৃত্বে পাকিস্তান চ্যাম্পিয়ন্স ট্রফি জিতলেও কোচ হিসেবে তার শুরুটা একেবারেই ভালো হয়নি। তার অধীনে বাংলাদেশ সফরে দুই ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয় পাকিস্তান দল। এ ভরাডুবির কারণে টেস্ট কোচের পদ থেকে সরফরাজকে সরিয়ে কিংবদন্তি ব্যাটসম্যান ইউনুস খানের হাতে দায়িত্ব তুলে দিচ্ছে বোর্ড। শুধু কোচিং স্টাফেই নয়, মাঠের নেতৃত্বেও পরিবর্তনের জোরালো গুঞ্জন উঠেছে। বাংলাদেশের বিপক্ষে ব্যর্থতার দায়ে বর্তমান অধিনায়ক শান মাসুদকে সরিয়ে তার জায়গায় অলরাউন্ডার সালমান আলী আগাকে টেস্টের নতুন অধিনায়ক করা হতে পারে।
পিসিবির এ সংস্কার প্রক্রিয়ায় বড় দায়িত্ব নিয়ে ফিরছেন পাকিস্তানের আরেক সাবেক অধিনায়ক মোহাম্মদ হাফিজও। অতীতে প্রধান কোচের ভূমিকা পালন করা হাফিজকে এবার ‘আন্তর্জাতিক ক্রিকেট পরিচালক’ পদের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হতে পারে। গত বছরের সেপ্টেম্বরে উসমান ওয়াহলাকে নিষিদ্ধ করার পর থেকে পদটি শূন্য রয়েছে। সব মিলিয়ে বাংলাদেশের কাছে হারের ধাক্কায় মাঠ ও প্রশাসন দুই জায়গাতেই নিজেদের ক্রিকেট কাঠামো ঢেলে সাজাতে যাচ্ছে পাকিস্তান।

টিভিতে আজকের খেলা