শিরোনাম

বিসিবি নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়েছেন তামিম

সিটিজেন স্পোর্টস ডেস্ক
বিসিবি নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়েছেন তামিম
বিসিবি নির্বাচনে ভোট দিচ্ছেন তামিম ইকবাল।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়ে পরিচালক নির্বাচিত হয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। ক্যাটাগরি-২ থেকে নির্বাচন করে ৭৪টি ভোটের মধ্যে ৭৩টিই পেয়েছেন তিনি।

রবিবার (৭ জুন) মিরপুর শেরে-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের বিসিবি কার্যালয়ের বোর্ড রুমে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন এদিন সকাল থেকেই ভোটারদের উপস্থিতিতে মুখর ছিল স্টেডিয়াম প্রাঙ্গণ। বিকেল ৪টায় ভোট শেষ হলেও ফল গণনা শেষ হয় সন্ধ্যা ৬টায়।

প্রাপ্ত ভোটে ক্যাটাগরি-২ (ঢাকা মেট্রোপলিটন ক্লাব প্রতিনিধি) থেকে জিতেছেন তামিম ইকবাল, মাসুদুজ্জামান, রফিকুল ইসলাম বাবু, ইয়াসির আব্বাস, ইসরাফিল খসরু, সাঈদ ইব্রাহিম, শাহনিয়ান তানিম, ফাহিম সিনহা, ইয়াসির ফয়সাল, আসিফ রাব্বানি, ডা. মাহবুব শামীম ও সাকিব আহমেদ সালাম।

ক্যাটাগরি-২ থেকে লড়েছেন মোট ১৬ জন। পরিচালক নির্বাচিত হয়েছেন ১২ জন। যেখানে সর্বোচ্চ ৭৩ ভোট পেয়েছেন তামিম ইকবাল। দ্বিতীয় সর্বোচ্চ ৭২ ভোট পেয়েছেন সাইদ ইব্রাহিম আহমেদ এবং ইশরাফিল খসরু। এরপর মাসুদুজ্জামান ৭০ এবং ফয়সাল ইয়াসির পেয়েছেন ৬৮ ভোট।

ফাহিম সিনহা এবং শানিয়ান তানিম ৬৬টি করে ভোট পেয়েছেন। শাকিফ আহমেদ ৬৫, আসিফ রাব্বানী ৬৪, মির্জা ইয়াসির আব্বাস ৬৩টি ভোট পেয়েছেন। রফিকুল ইসলাম বাবু ৫৩ এবং ড. শামীম ৪১ ভোট পেয়েছেন। ক্লাব ক্যাটাগরিতে মোট ভোট ছিল ৭৬টি। এর মধ্যে ৭৪টি ভোট কাস্ট হয়েছে।

ক্যাটাগরি-২ থেকে হেরে যাওয়া ৪ প্রার্থীর মধ্যে বোরহানুল পাপ্পু পেয়েছেন ৪০ ভোট, আমজাদ হোসেন ৩২, ফয়জুর মিতু ২৩ ও মেজর ইমরোজ আহমেদ ২০ টি ভোট পেয়েছেন।

/এফআর/