এক বছরের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক

আগামী এক বছরের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন দেওয়ার চেষ্টা করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার (৫ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের ষষ্ঠ অধিবেশন শেষে প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে এ কথা জানান তিনি।
স্থানীয় সরকারমন্ত্রী বলেন, জেলা প্রশাসকরা আমাদের মন্ত্রণালয় সম্পর্কে জানতে চেয়েছেন। তারা কিছু পরামর্শও দিয়েছেন। আমরা পরামর্শগুলো গ্রহণ করেছি। কেননা গণতন্ত্রের সবচেয়ে বড় ভিত্তি হচ্ছে স্থানীয় সরকার। এ প্রতিষ্ঠানকে শক্তিশালী করতে পারলে গণতন্ত্র আরোও শক্তিশালী হবে।
তিনি বলেন, স্থানীয় পর্যায়ে জেলা প্রশাসকদের নেতৃত্ব দিতে হবে। জনগণকে সঙ্গে নিয়েই ডিসিদের কাজ করতে হবে। কারণ এই দেশের মালিক হচ্ছে জনগণ।
মির্জা ফখরুল বলেন, বিগত বছরগুলোতে স্থানীয় সরকারের জায়গাটা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। একইসঙ্গে ব্যাপক দুর্নীতিও হয়েছে। সেসব বিষয় মন্ত্রণালয়ের তরফ থেকে আমরা তদন্ত করবো। একইসঙ্গে সেগুলো যেন ভবিষ্যতে না ঘটে, সেটাও দেখবো।

জুনে চীন সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী