সেবার মান খারাপ ও ভাড়া বেশি উড়োজাহাজে, বেবিচকের নির্দেশনা

বিশেষ প্রতিনিধি

আন্তর্জাতিক রুটে চলাচলকারী উড়োজাহাজে ভ্রমণের দূরত্ব ও যাত্রীসেবার তুলনায় কিছু রুটে ভাড়া অপেক্ষাকৃত বেশি হওয়ায় উদ্বেগ জানিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে চলাচলকারী উড়োজাহাজে কম সেবা দেওয়ার বিষয়টিও নজরে এনেছে বেবিচক।
বুধবার (১১ নভেম্বর) বেবিচকের সদস্য (ফ্লাইট স্ট্যান্ডার্ড অ্যান্ড রেগুলেশনস) এয়ার কমডোর মো. মনিরুল ইসলাম স্বাক্ষরিত বাংলাদেশে পরিচালনাকারী দেশি-বিদেশি এয়ারলাইন্স এবং এয়ারলাইন্স অপারেটিং কমিটির কাছে পাঠানো এক চিঠিতে এসব কথা বলা হয়েছে।
বেবিচক জানায়, বাংলাদেশে আসা-যাওয়া করা বিভিন্ন এয়ারলাইন্সের উড়োজাহাজের পরিচ্ছন্নতা, যাত্রীসেবার মান এবং ভাড়া নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। বাংলাদেশ রুটে পরিচালিত ফ্লাইটগুলোতে যাত্রীদের জন্য পরিচ্ছন্ন, স্বাস্থ্যসম্মত ও আরামদায়ক পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি আন্তর্জাতিক মানের যাত্রীসেবা বজায় রাখতে সংশ্লিষ্ট এয়ারলাইন্স অপারেটরদের প্রতি আহ্বান জানানো হয়েছে।
বেবিচকের পর্যবেক্ষণে দেখা গেছে, বাংলাদেশে আসা-যাওয়া করা কিছু উড়োজাহাজের যাত্রী কেবিন যথাযথভাবে পরিষ্কার-পরিচ্ছন্ন ও রক্ষণাবেক্ষণ করা হচ্ছে না। কোনো কোনো ক্ষেত্রে উড়োজাহাজের আসন, মেঝে, কার্পেট, শৌচাগার, ট্রে টেবিলসহ কেবিনের বিভিন্ন অংশ অপরিচ্ছন্ন ও অপরিপাটি অবস্থায় পাওয়া গেছে। যাত্রীদের জন্য স্বাস্থ্যসম্মত ও স্বাচ্ছন্দ্যময় ভ্রমণ পরিবেশ নিশ্চিত করতে প্রতিটি ফ্লাইটের উড্ডয়নের আগে উড়োজাহাজের কেবিন যথাযথভাবে পরিষ্কার করার পাশাপাশি সংশ্লিষ্ট সব অংশ নিয়মিত পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত রাখার জন্য এয়ারলাইন্সগুলোকে বলা হয়েছে।
ভ্রমণের দূরত্ব বিবেচনায় বিমানভাড়া পর্যালোচনা এবং যৌক্তিক মূল্য নিশ্চিত করার লক্ষ্যে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের জন্য সংশ্লিষ্ট এয়ারলাইন্স অপারেটরদের অনুরোধ জানানো হয়েছে। বাংলাদেশ রুটে যাত্রীসেবার ক্ষেত্রে সমমান বজায় রাখার বিষয়টিও বেবিচকের নির্দেশনায় বিশেষ গুরুত্ব পেয়েছে। সংশ্লিষ্ট এয়ারলাইন্স অপারেটর তাদের অন্যান্য আন্তর্জাতিক রুটে যাত্রীদের যে মানের স্বাচ্ছন্দ্য ও সেবা প্রদান করে, বাংলাদেশে আসা-যাওয়া করা যাত্রীদের ক্ষেত্রেও একই মানের সেবা নিশ্চিত করতে হবে। যাত্রীরা যাতে আন্তর্জাতিক রুটভেদে সেবার মানের ক্ষেত্রে বৈষম্যের শিকার না হন, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
সার্বিকভাবে, বেবিচকের নির্দেশনায় উড়োজাহাজের নিয়মিত পরিচ্ছন্নতা নিশ্চিত করা, স্বাস্থ্যসম্মত ভ্রমণ পরিবেশ বজায় রাখা, উপযুক্ত মানসম্পন্ন উড়োজাহাজ ব্যবহার, যৌক্তিক বিমানভাড়া নির্ধারণ এবং সর্বোপরি সম্মানিত যাত্রীদের জন্য নিরাপদ, আরামদায়ক ও মানসম্মত যাত্রীসেবা নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়েছে।
উল্লেখ্য, এসব বিষয়ে বাস্তব পরিস্থিতি পর্যবেক্ষণ ও সেবার মান যাচাইয়ের লক্ষ্যে বেবিচক প্রতিনিয়ত পরিদর্শন কার্যক্রম পরিচালনা করবে বলেও ওই নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।