শীতে সাইনাসের সমস্যা বাড়লে যা করবেন

শীতে সাইনাসের সমস্যা বাড়লে যা করবেন
সিটিজেন জার্নাল ডেস্ক

শীত এলেই অনেকের নাক বন্ধ হয়ে যাওয়া, মুখমণ্ডলে চাপ অনুভব, মাথাব্যথা কিংবা নাক দিয়ে শ্বাস নিতে অসুবিধার মতো সমস্যা দেখা দেয়। এসব উপসর্গকে সাধারণ সর্দি-কাশি ভেবে এড়িয়ে যান অনেকে। তবে সব ক্ষেত্রে এটি সাধারণ ঠান্ডাজনিত সমস্যা নয়। ভাইরাসের সংক্রমণের পাশাপাশি ধুলাবালি, ছত্রাক, পোষা প্রাণীর লোম এবং বায়ুদূষণ থেকেও নাক ও সাইনাসে প্রদাহ তৈরি হতে পারে।
বিশেষজ্ঞদের মতে, শীতকালে আবহাওয়ার পরিবর্তন এবং ঘরের ভেতরে অ্যালার্জেনের উপস্থিতি সাইনাসের অস্বস্তি বাড়িয়ে দিতে পারে। বিশেষ করে ঠান্ডা ও শুষ্ক বাতাস নাকের ভেতরের আর্দ্রতা কমিয়ে দেয়। ফলে নাকের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয় এবং শ্লেষ্মা জমে নাক বন্ধ হওয়ার প্রবণতা তৈরি হতে পারে।
চিকিৎসকরা জানান, সাধারণ সর্দি নির্দিষ্ট সময় পর নিজে থেকেই সেরে যায়। কিন্তু অ্যালার্জিজনিত সমস্যা একই ধরনের উপাদানের সংস্পর্শে বারবার ফিরে আসতে পারে। ধুলা, দূষণ ও শুষ্ক বাতাসও নাক এবং সাইনাসে অস্বস্তির কারণ হতে পারে। তাই কখন এবং কী কারণে উপসর্গ দেখা দিচ্ছে, তা পর্যবেক্ষণ করা জরুরি।
শীতকালে মানুষ তুলনামূলক বেশি সময় ঘরের মধ্যে কাটান। এতে বিছানা, কার্পেট, পর্দা ও আসবাবপত্রে ধুলা এবং ছত্রাক জমে অ্যালার্জির ঝুঁকি বাড়াতে পারে। অন্যদিকে, বায়ুদূষণের কারণে বাতাসে থাকা ধোঁয়া ও ক্ষতিকর কণাগুলো নাকের ভেতরের আবরণে প্রদাহ সৃষ্টি করতে পারে। এর ফলে নাক বন্ধ থাকা, হাঁচি, অস্বস্তি এবং সাইনাসের সমস্যা তীব্র হতে পারে। প্রায় ১ কোটি ২০ লাখ মানুষের অংশগ্রহণে পরিচালিত ৬৪টি গবেষণায় বায়ুদূষণের সঙ্গে অ্যালার্জিক রাইনাইটিস ও দীর্ঘস্থায়ী সাইনাসের সমস্যার সম্পর্ক পাওয়া গেছে।
শীতকালে সুস্থ থাকতে পর্যাপ্ত পানি পান করা প্রয়োজন। এতে শ্লেষ্মা পাতলা থাকে এবং সহজে বের হতে পারে। ঘরের বাতাস অতিরিক্ত শুষ্ক হলে হিউমিডিফায়ার ব্যবহার করা যেতে পারে। পাশাপাশি স্যালাইন ন্যাসাল স্প্রে কিংবা নাক পরিষ্কারের স্যালাইন রিন্স ধুলাবালি ও অ্যালার্জেন দূর করতে সহায়তা করে। বিছানার চাদর, পর্দা ও কার্পেট নিয়মিত পরিষ্কার রাখাও জরুরি। বায়ুদূষণ বেশি থাকলে বাইরে অবস্থানের সময় কমানো এবং দূষিত বাতাসের সংস্পর্শ এড়িয়ে চলা ভালো।
তবে বারবার সাইনাসের উপসর্গ দেখা দিলে বিষয়টি অবহেলা করা উচিত নয়। মুখে তীব্র ব্যথা বা চাপ, দীর্ঘস্থায়ী নাক বন্ধ থাকা কিংবা ঘুম ও দৈনন্দিন কাজে ব্যাঘাত ঘটলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। সাধারণ যত্ন নেওয়ার পরও সমস্যা ফিরে এলে সঠিক কারণ নির্ণয় করে চিকিৎসা শুরু করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

শীতে সুস্থ থাকতে যেসব অভ্যাস জরুরি