শীতের ভ্রমণে সুস্থ থাকতে যেসব প্রস্তুতি জরুরি

সিটিজেন জার্নাল ডেস্ক

হিমেল হাওয়া, কুয়াশায় মোড়ানো পাহাড় কিংবা শিশিরভেজা প্রকৃতি-সব মিলিয়ে ভ্রমণপিপাসুদের কাছে বছরের অন্যতম আকর্ষণীয় সময় শীতকাল। এ সময় দেশের পর্যটনকেন্দ্রগুলোতে বাড়ে দর্শনার্থীদের ভিড়। কেউ ছুটে যান পাহাড়ের কোলে, কেউ সমুদ্রের নীল জলরাশিতে আবার কেউ প্রকৃতির নিস্তব্ধতায় খুঁজে নেন প্রশান্তি। তবে শীতের ভ্রমণ যতটা আনন্দের, প্রস্তুতির অভাবে ততটাই বিড়ম্বনার হতে পারে।
বিশেষ করে এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে গেলে আবহাওয়ার পরিবর্তনের সঙ্গে শরীর সহজে মানিয়ে নিতে পারে না। ফলে আনন্দময় ভ্রমণ পরিণত হতে পারে অসুস্থতা কিংবা অনাকাঙ্ক্ষিত ভোগান্তিতে। তাই শীতের ছুটিতে বের হওয়ার আগে কিছু বিষয়ে বাড়তি সতর্কতা জরুরি।
ভ্রমণের গন্তব্য, যাতায়াতের ব্যবস্থা এবং কত দিন থাকবেন-এসব ঠিক করে নিন আগেভাগেই। গন্তব্যের আবহাওয়ার পূর্বাভাস জেনে নেওয়াও গুরুত্বপূর্ণ। এসময় অতিরিক্ত ঠান্ডা, বৃষ্টি কিংবা কুয়াশার কারণে যাত্রাপথে সমস্যা হতে পারে। বিশেষ করে হাঁপানি বা ঠান্ডাজনিত শারীরিক সমস্যা থাকলে গন্তব্য নির্বাচনে সতর্ক থাকুন। পাশাপাশি স্থানীয় হাসপাতাল, জরুরি সেবা ও প্রয়োজনীয় যোগাযোগ নম্বর সংরক্ষণ করুন।
শীতের ভ্রমণে গরম কাপড়ের বিকল্প নেই। সোয়েটার, জ্যাকেট, মাফলার, টুপি, গ্লাভস ও পর্যাপ্ত মোজা সঙ্গে রাখুন। অতিরিক্ত এক জোড়া মোজা রাখলেও বিপদে কাজে আসবে। বৃষ্টির সম্ভাবনা থাকলে ছাতা কিংবা রেইনকোট নিতে ভুলবেন না। বিশেষ করে পা উষ্ণ রাখতে চেষ্টা করুন, কারণ পা ঠান্ডা হয়ে গেলে পুরো শরীরেই অস্বস্তি তৈরি হতে পারে।
ভ্রমণে সর্দি-কাশি, জ্বর, মাথাব্যথা, অ্যাসিডিটি কিংবা পেটের সমস্যায় ভ্রমণের আনন্দ মাটি হতে পারে। তাই প্রয়োজনীয় ওষুধ সঙ্গে রাখুন। যাদের নিয়মিত ওষুধ সেবন করতে হয়, তারা পর্যাপ্ত ওষুধ নিতে ভুলবেন না। শীতের রোদে ত্বকের সুরক্ষায় সানস্ক্রিন ব্যবহার করাও জরুরি।
ভ্রমণে বাইরের খাবারের আকর্ষণ থাকলেও স্বাস্থ্যবিধি উপেক্ষা করা যাবে না। পরিষ্কার ও নিরাপদ খাবার বেছে নিন। অতিরিক্ত তেল-মসলাযুক্ত খাবারের বদলে পুষ্টিকর খাবার খান। সঙ্গে শুকনো খাবার রাখতে পারেন। ঠান্ডায় তৃষ্ণা কম পেলেও নিয়মিত পানি পান করতে হবে। কারণ পানিশূন্যতা শরীরে নানা সমস্যা তৈরি করতে পারে।
প্রয়োজনের অতিরিক্ত জিনিস নিয়ে ব্যাগ ভারী করবেন না। এতে যাতায়াতে বাড়তি ঝামেলা পোহাতে হবে। ভ্রমণে যাওয়ার আগে পরিবার ও পরিচিতজনকে গন্তব্য এবং অবস্থানের সময় জানিয়ে রাখুন। বাড়ি ফাঁকা থাকলে প্রতিবেশী বা বিশ্বস্ত কাউকে বিষয়টি অবহিত করুন। দরজা-জানালা ও নিরাপত্তাব্যবস্থাও ভালোভাবে পরীক্ষা করুন।

শীতে কী কিনবেন, গিজার নাকি ইমারশন রড 