হাজারীবাগে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মায়ের মৃত্যু, হাসপাতালে ২ সন্তান

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর হাজারীবাগে বাসার ভেতরে রাখা গ্যাস সিলিন্ডার থেকে গ্যাস লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে মোসাম্মৎ পারভীন (৩৮) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার দুই সন্তান শারমিন (২২) ও নাফি (১২) গুরুতর আহত হয়।
রবিবার (২২ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হাজারীবাগ থানাধীন মাজার বটতলা এলাকায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
নিহত পারভীন সিটি কর্পোরেশনের পিয়ন হিসেবে কর্মরত ছিলেন। তার স্বামী মনোয়ার হোসেন একজন প্রবাসী।
পুলিশ ও থানা সূত্র জানায়, নিহত পারভীন বটতলা এলাকায় জামেয়া আনোয়ারুল উলুম মাদ্রাসার পাশে ২৩/১ নম্বর বাসার দোতলায় ভাড়া থাকেন। সন্ধ্যায় বাসায় রান্না করছেন পারভীন। হঠাৎ গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ হয়। বিস্ফোরণের তীব্রতায় পারভীনের শরীরের হাত-পা বিচ্ছিন্ন হয়ে যায়। তিনি ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত হন তার দুই সন্তান।
ঘটনার খবর পেয়ে হাজারীবাগ থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করেন। আহত শারমিনকে উদ্ধার করে শিকদার মেডিকেল কলেজ হাসপাতালে এবং নাফিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়।
হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন গণমাধ্যমকে জানান, বাসার ভেতরে রাখা গ্যাস সিলিন্ডার থেকে গ্যাস লিকেজের কারণে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে পারভীন ঘটনাস্থলেই মারা যান এবং তার দুই সন্তান গুরুতর আহত হয়।

ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ১,৫১৯