শিরোনাম

হঠাৎ প্রাক্তনের সঙ্গে দেখা হলে কী করবেন

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
হঠাৎ প্রাক্তনের সঙ্গে দেখা হলে কী করবেন
প্রতীকী ছবি

একসময় কারও প্রতি গভীর ভালোবাসা অনুভব করতেন, কিন্তু আজ সে অতীত হয়ে গেছে। জীবনে চলার পথে অনেক কিছুই বদলে যায়। কিছু ভুল আর কঠিন বাস্তবতায় প্রিয় মানুষটাও একসময় পর হয়ে যেতে পারে।

বিচ্ছেদের পর জীবনের অনেকটা পথ পেরিয়ে এসেছেন। এমন মুহূর্তে হঠাৎ যদি পুরোনো প্রেম আপনার সামনে দাঁড়ায়? বহু আগে যাকে বিদায় জানিয়েছেন, সে যদি আবার ফিরে আসে? তখন আবেগ ও টানাপোড়েন কীভাবে সামলাবেন?

বিশেষজ্ঞরা বলছেন, এক্ষেত্রে নিজের কাছে সৎ হওয়াটা ভীষণভাবে জরুরি। প্রাক্তনের প্রতি আজও আগের মতো অনুভূতি রয়েছে কি না নিজেকে প্রশ্ন করুন। সে কি শুধুই একজন পরিচিত, নাকি এর বাইরেও কিছু রয়েছে? আপনার অনুভূতি খোলাখুলি প্রাক্তনকে জানান।

অনুভূতি আড়াল করে যোগাযোগ রাখলে মারাত্মক ভুল করছেন। এটা বর্তমান সম্পর্কের ওপর প্রভাব ফেলতে পারে। প্রাক্তন আপনার কাছে ঠিক কী চাইছেন, সেটাও বোঝা জরুরি। স্রেফ বন্ধুত্ব রাখতেই পারেন, কিন্তু পুরোনো দিনের আলোচনা না করাই বুদ্ধিমানের কাজ। তবে ভুলেও আলাদা করে দেখা করা বা ঘুরতে যাওয়া যাবে না।

এটা বর্তমান সঙ্গীর কাছে এটি ভুল বার্তা দিতে পারে। প্রয়োজনে প্রাক্তন ও বর্তমানকে মুখোমুখি দাঁড় করান। লুকোচুরির খেলায় মাতবেন না। তাতে দুই সম্পর্কই ভেঙে যেতে পারে। ফলে আপনাকে আবারও গভীর বিষাদের মধ্য দিয়ে যেতে হতে পারে।

/জেএইচ/