চাকরি দেবে হোন্ডা, বেতন ৩৩ হাজার থেকে শুরু

সিটিজেন জার্নাল চাকরি ডেস্ক
সিটিজেন জার্নাল চাকরি ডেস্ক
চাকরি দেবে হোন্ডা, বেতন ৩৩ হাজার থেকে শুরু

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড। প্রতিষ্ঠানটিতে অ্যাসিস্ট্যান্ট-এমএস অ্যান্ড লজিস্টিকস পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। ২২ নভেম্বর থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে, চলবে আগামী ১৩ ডিসেম্বর পর্যন্ত।

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড

পদের নাম: অ্যাসিস্ট্যান্ট-এমএস অ্যান্ড লজিস্টিকস

পদসংখ্যা: ০১টি

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)

বয়সসীমা: ২৪ থেকে ২৬ বছর

কর্মস্থল: মুন্সীগঞ্জ (গজারিয়া)

বেতন: ৩৩,০০০-৪৫,০০০ টাকা (মাসিক)

অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, মোবাইল বিল, পারফরম্যান্স বোনাস, গ্র্যাচুইটি, দুপুরের খাবার সুবিধা, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাস, জীবন বিমা, চিকিৎসা বিমা (ওপিডি ও আইপিডি), ছুটির বিনিময়ে অর্থ (লিভ এনক্যাশমেন্ট)।

যোগ্যতা: মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অথবা অটোমোবাইল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমাসহ বিএসসি ডিগ্রি। চাহিদাপত্র, অর্ডার, গ্রহণ এবং ইস্যু করার কার্যক্রমের জন্য এসএপি পরিচালনায় দক্ষতাসহ কমপক্ষে ১ থেকে ৩ বছরের অভিজ্ঞতা।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদনের নিয়মসহ বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখুন এখানে।

/এবি/