রাজধানীতে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ৫২১

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক
রাজধানীতে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ৫২১
গ্রাফিক্স: সিটিজেন জার্নাল

রাজধানীর বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ৫২১ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। তাদের মধ্যে শুধু মিরপুরেই ১৫০ জনকে গ্রেপ্তার করা হয়। এ সময়ে বিভিন্ন অপরাধে ৪০টি মামলা দায়ের করা হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) এ তথ্য জানিয়েছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন।

ডিএমপি জানায়, গ্রেপ্তারকৃত অন্যদের মধ্যে রমনা বিভাগ ৪১, লালবাগ বিভাগ ৪৪, ওয়ারী বিভাগ ৭০, মতিঝিল বিভাগ ৫৭, তেজগাঁও বিভাগ ৬৩, গুলশান বিভাগ ৩৩, উত্তরা বিভাগ ৫৭ ও গোয়েন্দা বিভাগে ছয় জন রয়েছেন।

অভিযানকালে একটি বিদেশি রিভলভার, ছয় রাউন্ড তাজা কার্তুজ, তিনটি বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ, ১ হাজার ৮৭২ পিস ইয়াবা, ১৩১ কেজি ৪৫০ গ্রাম গাঁজা, ২৫ পুরিয়া হেরোইন, ৫৩ বোতল কফ সিরাপ (ফেন্সিডিল), একটি জিপ গাড়ি, ১২ হাজার ৩৯৫ টাকা, নয়টি মোবাইলফোন ও একজন ভিকটিম উদ্ধার করা হয়।

উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন বলেন, গতকাল রবিবার রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে ৫২১ জনকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া প্রক্রিয়াধীন।

/এফআর/