বিয়ে নিয়ে পুরুষের মনে ভয় কেন

বিয়ে নিয়ে পুরুষের মনে ভয় কেন
সিটিজেন জার্নাল ডেস্ক

বিয়ে মানেই কি জীবনের সবশেষ, নাকি নতুন কোনো থ্রিলারের শুরু? একবিংশ শতাব্দীতে এসে এই প্রশ্নটাই তাড়া করে বেড়াচ্ছে আমাদের তরুণ সমাজকে, বিশেষ করে পুরুষদের। পকেটে কাঁড়ি কাঁড়ি টাকা, ক্যারিয়ারে দুর্দান্ত গ্রাফ—তবুও বিয়ের নাম শুনলেই অনেক পুরুষের কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করে। কিন্তু কেন? কেন এই সাতপাকের বন্ধনকে আজকাল পুরুষরা ‘ফাঁসির দড়ি’র চেয়েও বেশি ভয় পাচ্ছেন?
আজকালকার বাজারে একটা বিয়ে করা মানে তো আর শুধু চার হাত এক হওয়া নয়। চাল-ডাল-তেলের দাম যেভাবে রকেটের গতিতে বাড়ছে, তার ওপর ফ্ল্যাট ভাড়া আর ভবিষ্যতের খরচ ভাবলেই পুরুষদের বুক শুকিয়ে যায়। নিজের আয়ে একা রাজার হালে থাকা মানুষটি হুট করে ‘সংসার চালানোর’বিশাল জোয়াল ঘাড়ে নিতে গিয়ে রীতিমতো অদৃশ্য নিরাপত্তাহীনতায় ভোগেন। নিজের পায়ে দাঁড়ানোর আগেই যদি বিয়ের জোয়াল কাঁধে চাপে, তবে সেই চাপ সামলানো মুশকিল!
অধিকাংশ পুরুষেরই সবচেয়ে বড় আতঙ্ক-বিয়ে করলেই বুঝি জীবনের সব আনন্দ খতম! বন্ধুদের সঙ্গে রাত জেগে আড্ডা, ছুটির দিনে মনের সুখে গেম খেলা কিংবা জিমে গিয়ে ঘাম ঝরানো-সব নাকি এক নিমেষে উধাও হয়ে যাবে। স্ত্রীর ‘কখন ফিরবে?’ কিংবা ‘কোথায় আছো?' মার্কা সিসিটিভি ফোনের ভয়েই অনেকে ব্যাচেলর লাইফের স্বাধীন বাতাস ছেড়ে বন্দিজীবনে পা রাখতে চান না।
বাঙালি পরিবারের এক চিরন্তন ক্লাসিক ড্রামা হলো শাশুড়ি-বউয়ের যুদ্ধ। আর এই যুদ্ধের একমাত্র বলির পাঁঠা হন ঘরের পুরুষটি। একদিকে জন্মদাত্রী মা, অন্যদিকে মনের মানুষ-দুই কূল রক্ষা করতে গিয়ে পুরুষরা মাঝখান থেকে ‘স্যান্ডউইচ’ হয়ে যান। কাকে ছেড়ে কার পক্ষ নেবেন, এই দোলাচলে পড়ে মানসিক শান্তিতে থাকার জন্য অনেকেই বিয়ে নামক এই গোলকধাঁধায় ঢুকতে চান না।
দুটি ভিন্ন মানুষ, ভিন্ন মানসিকতা যখন এক ছাদের নিচে আসে, তখন খুনসুটি আর মতের অমিল হওয়াটাই স্বাভাবিক। কিন্তু অনেক পুরুষই ভাবেন, বিয়ে করলেই বুঝি জীবনটা রূপকথার মতো নিখুঁত হতে হবে। এই ‘পারফেক্ট’ কিছুর খোঁজে আর নিজেদের মধ্যকার অমিলগুলোর ভয়ে তারা বিয়ের সিদ্ধান্ত নিতে বারবার পিছিয়ে যান।
বিশেষজ্ঞরা অবশ্য বলছেন, ভয় পাওয়ার কিচ্ছু নেই! একটু বুদ্ধি খাটালেই কিন্তু এই বৈতরণী পার হওয়া সম্ভব।
খোলামেলা কথা: বিয়ের আগেই হবু সঙ্গীর সঙ্গে ক্যারিয়ার, সংসার এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ‘আর্থিক বাজেট’ নিয়ে খোলামেলা আলোচনা করে নিন। দায়িত্ব দুজন মিলে ভাগ করে নিলে চাপ অর্ধেক হয়ে যায়।
ব্যক্তিগত সীমানা: বিয়ে মানেই কিন্তু একে অপরের ওপর চড়ে বসা নয়। শুরুতেই একে অপরের ব্যক্তিগত শখ এবং বন্ধুদের জন্য কিছুটা সময় বা স্পেস দেওয়ার ব্যাপারে সীমানা নির্ধারণ করে নিলে স্বাধীনতা হারানোর ভয় কেটে যাবে।
নিরপেক্ষ রেফারি: মা এবং স্ত্রীর মধ্যকার পারিবারিক বিবাদে কোনো পক্ষ না নিয়ে ঠান্ডা মাথায় নিরপেক্ষ ভূমিকা পালন করতে পারলে ঘরের শান্তি বজায় রাখা পানির মতো সহজ।

বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন