শিরোনাম

সকালের নাস্তায় যেসব খাবার এড়িয়ে

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
সকালের নাস্তায় যেসব খাবার এড়িয়ে
প্রতীকী ছবি

মানুষের শরীরে জন্য সকালের খাবার খুবই গুরুত্বপূর্ণ। কারণ দিনের শুরুর খাবার শরীর গঠন ও রোগ প্রতিরোধের ক্ষেত্রে খুবই উপকারী। আমরা সাধারণত সকালেই কাজের উদ্দেশ্যে বেরিয়ে পড়ি। তাই দিনের প্রথম খাবার ভারী হওয়া উচিত। চিকিৎসকদের ‘পিরামিড রুল’ অনুযায়ীও এটা কার্যকর। তবে সকালের নাস্তায় কোন খাবারটি উপকারী আর কোন খাবারটি ক্ষতিকর তা নিয়ে অনেকেই সংশয় পোষণ করেন। তাদের জন্য রয়েছে সমাধান।

সকালের নাস্তায় যেসব খাবার এড়িয়ে চলা উচিত-

ভাজা খাবার

সকালের নাস্তায় অনেকেই ভাজা খাবার রাখেন। তবে এটা শরীরের জন্য মারাত্মক ক্ষতির কারণ হতে পারে। ভাজাপোড়া হজমের সমস্যা তৈরি করে। উচ্চ-ক্যালোরি সম্পন্ন খাবার দিয়ে দিন শুরু করলে শরীর প্রয়োজনীয় শক্তি সরবরাহ হয় না। এতে দিনের কাজে খুব অল্প সময়ের মধ্যেই ক্লান্তি চলে আসতে পারে।

চিনিযুক্ত খাবার ও অতিরিক্ত মসলা দেওয়া খাবার

ডোনাট, পেস্ট্রি, মিষ্টি বিস্কুট এবং চিনিযুক্ত সিরিয়াল জাতীয় খাবার সকালের নাস্তায় বর্জন করা উচিত। শর্করা এবং অস্বাস্থ্যকর চর্বি দিয়ে ভরা এই খাবারগুলো দ্রুত শক্তি বাড়াতে পারে। কিন্তু পরবর্তীতে তা স্বাস্থ্যের জন্য ক্ষতির কারণ হয়। এছাড়া অতিরিক্ত মশলাযুক্ত খাবারও এড়িয়ে চলা উচিত। এতে বুক জ্বালাপোড়া ও হজমে সমস্যা হতে পারে।

চিনিযুক্ত পানীয়

সকালের নাস্তায় চিনিযুক্ত পানীয় যেমন- ফলের রস, এনার্জি ড্রিংকস এবং মিষ্টি কফি এড়িয়ে চলা উচিত। এতগুলোতে অতিরিক্ত পরিমাণে শর্করা থাকে। যা শরীর অতিরিক্ত ক্যালোরি গ্রহণ করে। এর পরিবর্তে পানি, ভেষজ চা বা মিষ্টি ছাড়া পানীয় বেছে নিতে পারেন। কফি খেতে চাইলে দুধ বাদ দিয়ে মধু দিয়ে খেতে পারেন।

সাইট্রাস ফল

সকালের নাস্তায় অনেকের ফল খাওয়ার অভ্যাস আছে। তবে খালি পেটে সাইট্রাস জাতীয় ফল খাওয়া ক্ষতিকর। এতে পেট ভার হয় এবং অ্যাসিড উৎপাদন বাড়ায়। এটি হজম-প্রক্রিয়াকেও ধীর করে। তাই সকালের খাদ্যতালিকায় কমলালেবু, মুসুম্বি জাতীয় ফল রাখবেন না।

প্রক্রিয়াজাত মাংস

সকালের নাস্তায় সসেজ এবং বেকনের মতো প্রক্রিয়াজাত মাংস না রাখায়ই ভালো। এসব খাবারে সোডিয়াম, স্যাচুরেটেড ফ্যাট এবং প্রিজারভেটিভ বেশি থাকে। এ ধরনের মাংস নিয়মিত খেলে হৃদরোগসহ নানা স্বাস্থ্যঝুঁকি তৈরি হয়। এর পরিবর্তে টার্কি বা মুরগির মতো চর্বিহীন প্রোটিন জাতীয় খাবার খেতে পারেন।

/জেএইচ/