চট্টগ্রামে বন্যা, নজরুল বিশ্ববিদ্যালয়ে ভর্তির সময়সীমা বাড়ানোর দাবি

নজরুল বিশ্ববিদ্যালয় সংবাদদাতা

চট্টগ্রাম, কক্সবাজার ও পার্বত্য চট্টগ্রামের তিন জেলা—খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবানের ভয়াবহ বন্যা পরিস্থিতির কারণে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রমের সময়সীমা বৃদ্ধির দাবি জানিয়েছে জুম্ম স্টুডেন্টস অ্যাসোসিয়েশন, নজরুল বিশ্ববিদ্যালয় শাখা।
বুধবার (৮ জুলাই) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেন বরাবর দেওয়া এক লিখিত আবেদনে সংগঠনটি এ দাবি জানায়।
আবেদনে বলা হয়, টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে পার্বত্য চট্টগ্রামের তিন জেলায় ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ায় সড়ক যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বহু অঞ্চল এখনো বিচ্ছিন্ন রয়েছে। এতে জনজীবনের পাশাপাশি শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রমও মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
এতে আরও উল্লেখ করা হয়, পরিস্থিতির কারণে চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে এবং পার্বত্য চট্টগ্রামের শিক্ষা প্রতিষ্ঠানগুলো সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। ফলে ভর্তির জন্য প্রয়োজনীয় মূল সনদ, নম্বরপত্র, প্রশংসাপত্র, প্রত্যয়নপত্রসহ অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে সংগ্রহ করা অনেক শিক্ষার্থীর পক্ষে সম্ভব হচ্ছে না।
এ অবস্থায় পার্বত্য চট্টগ্রামের বন্যাকবলিত শিক্ষার্থীদের মানবিক সংকট ও বাস্তব পরিস্থিতি বিবেচনায় নিয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রমের সময়সীমা বৃদ্ধির জন্য উপাচার্যের জরুরি হস্তক্ষেপ কামনা করেছে জুম্ম স্টুডেন্টস অ্যাসোসিয়েশন, নজরুল বিশ্ববিদ্যালয় শাখা।