শিরোনাম

চাকরি দেবে নগদ, সপ্তাহে ২দিন ছুটি

সিজেডএন  ডেস্ক
সিজেডএন ডেস্ক
চাকরি দেবে নগদ, সপ্তাহে ২দিন ছুটি
ছবি: সিজেডএন টোয়েন্টিফোর গ্রাফিক্স

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নগদ লিমিটেড। ইন্টারনাল অডিট বিভাগ অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে প্রতিষ্ঠানটি। ০৯ জুলাই থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১৮ জুলাই পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রভিডেন্ট ফান্ড, মোবাইল বিল, সপ্তাহে ২ দিন ছুটি, পূর্ণাঙ্গ স্বাস্থ্য/চিকিৎসা বিমা, বছরে ২টি উৎসব বোনাসসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

পদের নাম: অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট

পদসংখ্যা: ১টি

শিক্ষাগত যোগ্যতা: বিবিএ/স্নাতক ডিগ্রি

অন্যান্য যোগ্যতা: মোবাইল মানি প্ল্যাটফর্ম, পেমেন্ট সিস্টেম, ডিজিটাল ওয়ালেট এবং টেলিকম ও ব্যাংকিং ব্যবস্থার সমন্বিত কার্যক্রম সম্পর্কে ধারণা।

অভিজ্ঞতা: কমপক্ষে ৮ বছর

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)

বয়সসীমা: উল্লেখ নেই

কর্মস্থল: ঢাকা

বেতন: আলোচনা সাপেক্ষে

অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, মোবাইল বিল, সপ্তাহে ২ দিন ছুটি, পূর্ণাঙ্গ স্বাস্থ্য/চিকিৎসা বিমা, বছরে ২টি উৎসব বোনাস।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন

/এমআর/