শিরোনাম

শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতায় তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির আলোচনা সভা

তিতুমীর কলেজ সংবাদদাতা
তিতুমীর কলেজ সংবাদদাতা
শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতায় তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির আলোচনা সভা
রাজধানীর সরকারি তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির উদ্যোগে স্বাস্থ্য সচেতনতায় শিক্ষার্থীদের ভূমিকা নিয়ে লিফলেট বিতরণ

রাজধানীর সরকারি তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির উদ্যোগে স্বাস্থ্য সচেতনতায় শিক্ষার্থীদের ভূমিকা নিয়ে আলোচনা সভা ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল ১১টায় সাংবাদিক সমিতির কার্যালয়ে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভা ও লিফলেট বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সাংবাদিক সমিতির প্রতিষ্ঠাকালীন সভাপতি রফিকুল ইসলাম রলি, সাবেক সভাপতি তাওসিফ মাইমুন, সাংবাদিক সমিতির বর্তমান সভাপতি এইচ এম মাহিন, সেক্রেটারি এইচ এম ইমরান, দপ্তর সম্পাদক আব্দুল্লাহ মজুমদার রাব্বি, অর্থ সম্পাদক মাসুম বিল্লাহ রাব্বি, কার্যনির্বাহী সদস্য মহি উদ্দিন, শফিক খানসহ সাংবাদিক সমিতির সদস্যবৃন্দ।

এসময় আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক শরিফ উদ্দিন জুয়েল, বাংলাদেশ চিকিৎসা গবেষণা বিএমআরসি ও ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের মহাসচিব জহিরুল ইসলাম শাকিল, তিতুমীর কলেজ ছাত্রদলের আহ্বায়ক ইমাম হোসেন, সদস্য সচিব সেলিম রেজা, যুগ্ম আহ্বায়ক আরিফ মোল্লা, যুগ্ম আহ্বায়ক রিমু হোসেন, যুগ্ম আহ্বায়ক আবু হুজাইফা রকি, ছাত্র ইউনিয়নের আহ্বায়ক আরাফাত হোসেন তপু, তিতুমীর কলেজ শাখা শিবিরের সেক্রেটারি মো. সোহেল রানা, তিতুমীর কলেজ শাখার জাতীয় ছাত্র শক্তির সদস্য সচিব আল নোমান নিরবসহ অন্যান্য রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা।

আলোচনা সভায় বাংলাদেশ চিকিৎসা গবেষণা বিএমআরসি ও ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের মহাসচিব শাকিল বলেন, ডেঙ্গু নিয়ে আমাদের সবারই সচেতন হতে হবে, নয়তো স্বৈরাচারের মতো চেপে ধরবে ডেঙ্গু। সরকার স্বাস্থ্য সচেতনায় স্বাস্থ্য খাতে সর্বোচ্চ বাজেট প্রদান করেন। ইতোমধ্যে সরকার স্বাস্থ্য খাতে অন্যান্য সরকারের তুলনায় এই প্রথম ১ দশমিক শূন্য ১ শতাংশ জিডিপি বরাদ্দ দিয়েছে, যার টাকার পরিমাণ ৭০ হাজার কোটি টাকা।

তিনি আরও বলেন, তিতুমীর কলেজ আয়তনে ছোট হলেও শিক্ষার্থীর দিক থেকে অনেক বড় শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষার্থীরা যদি নিজ থেকে সচেতন হই তাহলে স্বাস্থ্য খাতের সমস্যা অনেকটা নিয়ন্ত্রণে চলে আসবে।

/এমআর/