শিরোনাম

ফ্রেশ গ্র্যাজুয়েটদের চাকরি দেবে ইস্টার্ন ব্যাংক, বেতন ৩১ হাজার

চাকরি ডেস্ক
চাকরি ডেস্ক
ফ্রেশ গ্র্যাজুয়েটদের চাকরি দেবে ইস্টার্ন ব্যাংক, বেতন ৩১ হাজার
ইস্টার্ন ব্যাংকে চাকরি। ছবি: সংগৃহীত

বেসরকারি ইস্টার্ন ব্যাংক পিএলসি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে। ‘সার্ভিস অ্যাম্বাসেডর (ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার)’ পদে নিয়োগ দেবে প্রতিষ্ঠানটি। আবেদন করা যাবে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত।

পদের নাম: সার্ভিস অ্যাম্বাসেডর (ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার)।

চাকরির ধরন: ফুলটাইম।

কর্মস্থল: বাংলাদেশের যেকোনো স্থান

বেতন ও অন্যান্য সুবিধা: মাসিক বেতন ৩১ হাজার টাকা। এ ছাড়া উৎসব ও পারফরম্যান্স বোনাস, চিকিৎসাভাতা, ছুটিসহ অন্যান্য সুবিধা রয়েছে। ১৮ মাস পর পারফরম্যান্সের ভিত্তিতে স্থায়ী কর্মী হওয়ার সুযোগ রয়েছে।

যোগ্যতা: ব্যবসায় শিক্ষায় স্নাতক ডিগ্রি। ফ্রেশ গ্র্যাজুয়েট বা নতুনদের আবেদন করতে উৎসাহিত করা হচ্ছে। তবে কাস্টমার সার্ভিস, হসপিটালিটি, ব্যাংকিং বা আর্থিক সেবা খাতে ৬ মাস বা এর বেশি মেয়াদের পূর্ব অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।

আবেদন যেভাবে: আগ্রহীরা আবেদনের জন্য এখানে ক্লিক করে জানুন বিস্তাতি।

/এবি/