কলকাতায় হোটেলে আগুনে ৯ বাংলাদেশির মৃত্যু

সিজেডএন ডেস্ক

ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে শিশুসহ ৯ বাংলাদেশি নিহত হয়েছেন।
বুধবার (১৯ আগস্ট) দিবাগত রাত ২টার দিকে কলকাতার নিউমার্কেটের পার্শ্ববর্তী মির্জা গালিব স্ট্রিটের একটি হোটেলে আগুন লাগে। এতে ভবনের ভেতরে বেশ কয়েকজন অতিথি আটকা পড়েন। খবর পেয়ে দমকল বাহিনী বড় ধরনের উদ্ধার অভিযান শুরু করে।
নিহতদের মধ্যে ৬ জন পুরুষ, ২ জন নারী ও এক শিশু রয়েছে।
দমকল বাহিনীর বরাতে ভারতীয় সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, অগ্নিকাণ্ডে নিহত ৯ জনই বাংলাদেশি নাগরিক। তারা চিকিৎসার জন্য কলকাতায় এসেছিলেন।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এয়ার কন্ডিশনার বিস্ফোরণের কারণে আগুন লেগে থাকতে পারে। যদিও এর সঠিক কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
মির্জা গালিব স্ট্রিট জনবহুল কলকাতা নিউমার্কেটের পাশেই অবস্থিত। নিউমার্কেটের পেছনের অংশ এবং এর আশেপাশের বেশ কিছু প্রধান গলি সরাসরি মির্জা গালিব স্ট্রিটের (সাবেক ফ্রি স্কুল স্ট্রিট) সঙ্গে যুক্ত হয়েছে।
পুলিশ জানিয়েছে, হোটেলটির চারতলায় আগুন লাগে। বুধবার (১৯ আগস্ট) রাত ৩টার দিকে আগুন লাগার খবর পেয়ে দমকল বাহিনীর ৪ ইউনিট ও পুলিশ উদ্ধার অভিযানে অংশ নেয়। একটি দুর্যোগ ব্যবস্থাপনা দলও ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযানে যোগ দেয়। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এরিই মধ্যে হোটেলের একটি অংশ পুড়ে যায় এবং ৯ জনের মৃত্যু হয়।
এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য রামপুরহাট সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে পুলিশ।
সূত্র: এনডিটিভি, দ্য টাইমস অব ইন্ডিয়া

কলকাতা বিমানবন্দরের ঐতিহাসিক মসজিদে তালা, নেপথ্যে কী