শিরোনাম

৫ বিমানবন্দরে চাকরি দেবে নভোএয়ার, অভিজ্ঞতা না থাকলেও আবেদনের সুযোগ

চাকরি ডেস্ক
চাকরি ডেস্ক
৫ বিমানবন্দরে চাকরি দেবে নভোএয়ার, অভিজ্ঞতা না থাকলেও আবেদনের সুযোগ
ছবি: সংগৃহীত

নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার লিমিটেড। রিজার্ভেশন ও টিকেটিং বিভাগ এক্সিকিউটিভ পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। আবেদন করা যাবে আগামী ২৭ আগস্ট পর্যন্ত।

পদের নাম: এক্সিকিউটিভ

বিভাগ: রিজার্ভেশন ও টিকেটিং

পদসংখ্যা: নির্ধারিত নয়

যোগ্যতা: স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি। এয়ারলাইন, কল সেন্টার, হোটেল, ট্রাভেল এজেন্সিতে কাজের দক্ষতা থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ১ থেকে ২ বছরের অভিজ্ঞতা, তবে অভিজ্ঞতা না থাকলেও আবেদন করতে পারবেন আগ্রহীরা।

চাকরির ধরন: ফুলটাইম

প্রার্থীর ধরন: নারী-পুরুষ

বেতন: আলোচনা সাপেক্ষে

বয়সসীমা: ২০ থেকে ৩০ বছর

কর্মস্থল: চট্টগ্রাম, কক্সবাজার, ঢাকা, নীলফামারী (সৈয়দপুর), সিলেট

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদনের জন্য এখানে ক্লিক করুন।

/এবি/