নিয়োগ দেবে ইবনে সিনা, রয়েছে প্রভিডেন্ট ফান্ড-গ্র্যাচুইটিসহ মুনাফায় অংশ

সিটিজেন জার্নাল চাকরি ডেস্ক
সিটিজেন জার্নাল চাকরি ডেস্ক
নিয়োগ দেবে ইবনে সিনা, রয়েছে প্রভিডেন্ট ফান্ড-গ্র্যাচুইটিসহ মুনাফায় অংশ
ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি পিএলসি (ছবি: সংগৃহীত)

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি পিএলসি। প্রতিষ্ঠানটিতে এক্সিকিউটিভ/ সিনিয়র এক্সিকিউটিভ পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। ২৭ অক্টোবর থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে, চলবে আগামী ০৪ নভেম্বর পর্যন্ত।

প্রতিষ্ঠানের নাম: ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি পিএলসি

পদের নাম: এক্সিকিউটিভ/ সিনিয়র এক্সিকিউটিভ

বিভাগ: মেটেরিয়াল ম্যানেজমেন্ট অ্যান্ড ইনভেন্টরি কন্ট্রোল (এমএমআইসি)

পদসংখ্যা: নির্ধারিত নয়

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)

বয়সসীমা: ২৫ থেকে ৩৫ বছর

কর্মস্থল: গাজীপুর

বেতন: আলোচনা সাপেক্ষে

অন্যান্য সুবিধা: চিকিৎসা ভাতা, মুনাফায় অংশ, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, মোবাইল বিল, প্রতি বছর ইনক্রিমেন্ট, দুপুরের খাবার সুবিধা, বছরে ২টি উৎসব বোনাস কোম্পানির নিয়ম অনুযায়ী।

যোগ্যতা: ফার্মেসিতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা রসায়ন, ফলিত রসায়ন, প্রাণরসায়ন বা ফার্মাসিউটিক্যাল রসায়নে এমএসসি ডিগ্রি। কমপক্ষে ২ থেকে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদনের নিয়মসহ বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখুন এখানে।

/এবি/