শিরোনাম

চাকরি দেবে নভোএয়ার, প্রভিডেন্ট ফান্ডসহ আছে ওভারটাইম সুবিধা

চাকরি ডেস্ক
চাকরি ডেস্ক
চাকরি দেবে নভোএয়ার, প্রভিডেন্ট ফান্ডসহ আছে ওভারটাইম সুবিধা
নভোএয়ার। ছবি: সংগৃহীত

নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার লিমিটেড। প্রতিষ্ঠানটিতে সিনিয়র এক্সিকিউটিভ পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। আবেদন করা যাবে আগামী ১৮ সেপ্টেম্বর পর্যন্ত।

পদের নাম: সিনিয়র এক্সিকিউটিভ

পদসংখ্যা: ১০ জন

চাকরির ধরন: ফুলটাইম

প্রার্থীর ধরন: নারী-পুরুষ

বেতন: আলোচনা সাপেক্ষে

অন্যান্য সুবিধা: টি/এ, প্রভিডেন্ট ফান্ড, ভ্রমণ ভাতা, চিকিৎসা ভাতা, মোবাইল বিল, বিমা, ওভারটাইম ভাতা, দুপুরের খাবার সুবিধা, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাস।

বয়সসীমা: ২২ থেকে ৩৫ বছর

কর্মস্থল: চট্টগ্রাম, কক্সবাজার, ঢাকা, নীলফামারী (সৈয়দপুর), সিলেট

যোগ্যতা: মার্কেটিং বা বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে বিবিএ/এমবিএ ডিগ্রি। সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ২ থেকে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদনের জন্য এখানে ক্লিক করুন।

/এবি/