হোন্ডায় চাকরির সুযোগ, প্রভিডেন্ট ফান্ড-গ্র্যাচুইটিসহ আছে লভ্যাংশ বোনাস

সিটিজেন জার্নাল চাকরি ডেস্ক
সিটিজেন জার্নাল চাকরি ডেস্ক
হোন্ডায় চাকরির সুযোগ, প্রভিডেন্ট ফান্ড-গ্র্যাচুইটিসহ আছে লভ্যাংশ বোনাস
হোন্ডা প্রাইভেট লিমিটেড

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড। প্রতিষ্ঠানটিতে ফিল্ড সার্ভিস বিভাগে ‌‘এক্সিকিউটিভ’ পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। ২৭ অক্টোবর থেকেই আবেদন শুরু হয়েছে—চলবে ২৬ নভেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড

পদের নাম: এক্সিকিউটিভ

বিভাগ: ফিল্ড সার্ভিস

পদসংখ্যা: নির্ধারিত নয়

চাকরির ধরন: ফুলটাইম

বেতন: আলোচনা সাপেক্ষে

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই

বয়সসীমা: সর্বোচ্চ ২৮ বছর

কর্মস্থল: ঢাকা

কর্মক্ষেত্র: অফিসে

অন্যান্য সুযোগ-সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, দুপুরের খাবারের সুবিধা, লভ্যাংশ বোনাস, বার্ষিক ইনক্রিমেন্ট, পারফরম্যান্স বোনাস, উৎসব বোনাস বছরে ২টি, জীবন বিমা, চিকিৎসা বিমা, মোবাইল বিল।

যোগ্যতা: মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ডিগ্রি। কম্পিউটার অফিসে (ওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্ট) ও প্রাথমিক ডেটা বিশ্লেষণে পারদর্শী হতে হবে। বৈধ ড্রাইভিং লাইসেন্সসহ মোটরসাইকেল চালনায় দক্ষতা। ন্যূনতম ৩ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা প্রার্থীরা আবেদনের নিয়মসহ আরও বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখুন এখানে।

/এবি/