শিরোনাম

অভিজ্ঞতা ছাড়াই নতুনদের চাকরি দেবে ওয়ান ব্যাংক

চাকরি ডেস্ক
চাকরি ডেস্ক
অভিজ্ঞতা ছাড়াই নতুনদের চাকরি দেবে ওয়ান ব্যাংক
ছবি: সংগৃহীত

নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে ওয়ান ব্যাংক পিএলসি। প্রতিষ্ঠানটিতে ‘ট্রেইনি সেলস অফিসার–সিনিয়র সেলস অফিসার’ পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। আবেদন চলবে আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত।

পদের নাম: ট্রেইনি সেলস অফিসার–সিনিয়র সেলস অফিসার (TSO-TLs)।

পদসংখ্যা: ১০০টির বেশি

চাকরির ধরন: ফুল টাইম (চুক্তিভিত্তিক)।

কর্মস্থল: বাংলাদেশের যেকোনো স্থান।

বেতন: মাসিক ১৮,০০০ থেকে ২৪,০০০ টাকা

যোগ্যতা: কোনো পূর্ব অভিজ্ঞতার প্রয়োজন নেই। নতুনদের আবেদন করতে উৎসাহিত করা হচ্ছে।

আবেদন যেভাবে: আগ্রহী যোগ্য প্রার্থীরা তাঁদের জীবনবৃত্তান্ত ও কভার লেটার ই-মেইলের মাধ্যমে [email protected] ঠিকানায় পাঠাতে পারবেন।

এ ছাড়া ছবিসহ সিভি সরাসরি বা ডাকযোগে জমা দেওয়া যাবে এই ঠিকানায়:

কনকোয়েস্ট লিমিটেড, বায়তুশ শরফ মসজিদ কমপ্লেক্স, ২য় ভবন (৩য় তলা), স্যুট # ২১০, ঢাকা-১২১৫।

আরো বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখুন এখানে

/এবি/