শিরোনাম

অভিজ্ঞতা ছাড়াই আকিজ গ্রুপে চাকরি, পদ ৮০

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
অভিজ্ঞতা ছাড়াই আকিজ গ্রুপে চাকরি, পদ ৮০
ছবি: সিজেডএন গ্রাফিক্স

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আকিজ গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান আকিজ প্লাস্টিকস। প্রতিষ্ঠানটি সেলস অফিসার পদে ৮০ জনকে নিয়োগ দেবে। ৭ সেপ্টেম্বর থেকে আবেদন শুরু হয়েছে, চলবে আগামী ১২ সেপ্টেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: আকিজ প্লাস্টিকস

পদের নাম: সেলস অফিসার

পদসংখ্যা: ৮০ জন

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি

অভিজ্ঞতা: প্রয়োজন নেই

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে

প্রার্থীর ধরন: নারী ও পুরুষ

বয়সসীমা: সর্বোচ্চ ৩২ বছর

কর্মস্থল: বরিশাল, চট্টগ্রাম, কক্সবাজার, কুমিল্লা, ফরিদপুর, হবিগঞ্জ, খুলনা, কুড়িগ্রাম, মৌলভীবাজার, নোয়াখালী, রাজশাহী, রংপুর ও সিলেট।

বেতন: প্রতিযোগিতামূলক বেতন কাঠামো

অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাস, এলএফএ, কমিশন, ইনসেনটিভ, টিএ/ডিএ, কর্মী ও তার পরিবারের জন্য হাসপাতালে চিকিৎসার সুবিধা।

আবেদন করবেন যেভাবে: আগ্রহী প্রার্থীদের আবেদন করতে এবং বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানতে এই লিংকে ক্লিক করুন

আবেদন শেষ: ১২ সেপ্টেম্বর ২০২৬

/জেএইচ/