শিরোনাম

ইরান যুদ্ধ শেষের সময় জানালেন ট্রাম্প

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
ইরান যুদ্ধ শেষের সময় জানালেন ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

আসন্ন মধ্যবর্তী নির্বাচন শেষ হলেই ইরানের সঙ্গে চলমান যুদ্ধের অবসান ঘটতে পারে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই সঙ্গে তেহরানের পারমাণবিক কর্মসূচির একটি গুরুত্বপূর্ণ কেন্দ্রে আবারও হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছেন তিনি। আন্তর্জাতিক সংবাদসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প দাবি করেন, ইরান নভেম্বরের মার্কিন নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা চালাচ্ছে। তিনি বলেন, ‘আমি মনে করি, নির্বাচনের পরপরই যুদ্ধ শেষ হবে। কারণ তারা আর টিকে থাকতে পারছে না। তারা মরিয়া হয়ে নির্বাচনে প্রভাব ফেলার চেষ্টা করছে।’ সংঘাত অবসানের বিষয়ে ট্রাম্পের এমন আশ্বাস অবশ্য এবারই প্রথম নয়। এর আগেও তিনি বিভিন্ন সময়সীমার কথা বললেও তা বাস্তবে মেলেনি।

ট্রাম্প যুদ্ধের দ্রুত সমাপ্তি নিয়ে আশা প্রকাশ করলেও বাস্তবে ভিন্ন পরিস্থিতি ইঙ্গিত দিয়েছে মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল। এক প্রতিবেদনে সংবাদমাধ্যমটি জানিয়েছে, হোয়াইট হাউসের ভেতরের চিত্র সম্পূর্ণ আলাদা। ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওসহ শীর্ষ কর্মকর্তারা ব্যক্তিগতভাবে প্রেসিডেন্টকে সতর্ক করেছেন, এ লড়াই এত সহজে থামবে না। এটি ২০২৯ সালের জানুয়ারি পর্যন্তও গড়াতে পারে।

সংঘাতের ছয় মাস পূর্ণ হওয়ার মুখে বুধবার (৯ সেপ্টেম্বর) হরমুজ প্রণালি ও লোহিত সাগরের গুরুত্বপূর্ণ নৌপথে জাহাজ চলাচলকে কেন্দ্র করে নজিরবিহীন সামরিক সংঘাত দেখা দেয়। যুক্তরাষ্ট্র ও ইরান একে অপরের ওপর সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় পাল্টাপাল্টি হামলা চালায়। এ পরিস্থিতির জেরে বিশ্বব্যাপী আন্তর্জাতিক পণ্য ও জ্বালানি সরবরাহ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। হরমুজ প্রণালির অচলাবস্থায় ইতোমধ্যে বিশ্ববাজারে তেলের সরবরাহে টান পড়েছে এবং ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম লাফিয়ে ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়িয়ে গেছে।

সুত্র: রয়টার্স

/এমএকে/