মক্কা জোটে আপাতত কোনো দেশকে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা নেই: পাকিস্তান

সিজেডএন ডেস্ক

পাকিস্তান, তুরস্ক ও সৌদি আরবের মধ্যে স্বাক্ষরিত বহুল আলোচিত ‘মক্কা চুক্তি’ মূলত একটি প্রতিরক্ষামূলক জোট। একই সঙ্গে এ ত্রিপক্ষীয় জোটে নতুন কোনো দেশকে যুক্ত করার কোনো পরিকল্পনা আপাতত তাদের নেই বলে জানিয়েছে ইসলামাবাদ।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাপ্তাহিক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
সম্প্রতি সৌদি আরবে হুথিদের হামলার পর চুক্তির আওতায় পাকিস্তানের ভূমিকা কী হবে- তা নিয়ে নানা মহলে প্রশ্ন উঠতে শুরু করে। এরই পরিপ্রেক্ষিতে নিয়মিত সাপ্তাহিক সংবাদ সম্মেলনে নিজেদের অবস্থান জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। তিনি জানান, মক্কা চুক্তির মূল উদ্দেশ্যই হচ্ছে এ তিন দেশের মধ্যে প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতা আরও সুদৃঢ় করা। জোটের পরিধি বাড়িয়ে নতুন কোনো দেশকে এতে যুক্ত করার কোনো ভাবনা বর্তমানে নেই।
চুক্তির আওতায় পাকিস্তানের অংশটুকু বাস্তবে কীভাবে বাস্তবায়ন করা হবে, তা নিয়ে বর্তমানে কাজ চলছে বলে জানান এ কর্মকর্তা। গত মাসে স্বাক্ষরিত এ চুক্তির মাধ্যমে পাকিস্তান, তুরস্ক ও সৌদি আরবের প্রতিরক্ষা সম্পর্ক আরও জোরদার হবে বলে ধারণা করা হচ্ছে।
সূত্র: আল জাজিরা