শিরোনাম

ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে ক্যারিয়ার গড়ার সুযোগ

ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে ক্যারিয়ার গড়ার সুযোগ
ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন (ছবি : সংগৃহীত)

ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট, ফেনীতে জনবল নিয়োগ দেওয়া হবে। সিসিইউসহ ৩০ শয্যার হৃদ্‌রোগ হাসপাতালটির জন্য মেডিক্যাল টেকনোলজিস্ট (রেডিওলজি অ্যান্ড ইমেজিং) পদে যোগ্য বাংলাদেশি নাগরিকদের কাছ থেকে আবেদন আহ্বান করা হয়েছে। আবেদনের শেষ সময় ১৯ ফেব্রুয়ারি ২০২৬।

প্রতিষ্ঠানের নাম: ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট, ফেনী

পদের নাম: মেডিক্যাল টেকনোলজিস্ট (রেডিওলজি অ্যান্ড ইমেজিং)

পদসংখ্যা: নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা: সরকারি ইনস্টিটিউট/সরকার অনুমোদিত ইনস্টিটিউট থেকে ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে।

বয়সসীমা: উল্লেখ নেই

কর্মস্থল: ফেনী

বেতন: ফাউন্ডেশনের নির্ধারিত বেতনকাঠামো অনুযায়ী

অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী

শর্তাবলি-

  • সদ্য তোলা তিন কপি পাসপোর্ট সাইজ ছবি
  • সব শিক্ষাগত যোগ্যতা সনদ
  • জাতীয় পরিচয়পত্র
  • নাগরিকত্ব সনদের অনুলিপি
  • অভিজ্ঞতার সনদ (যদি থাকে)
  • বায়োডাটা আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে
  • সাক্ষাৎকারের সময় সব সনদপত্রের মূল কপি দেখাতে হবে।

আবেদন পাঠানোর ঠিকানা:

১৯/২/২০২৬, বৃহস্পতিবারের মধ্যে অফিস চলাকালীন সাধারণ সম্পাদক, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট, রাজা ঝির দীঘির উত্তরপাড়, ফেনী বরাবরে আবেদনপত্র পাঠাতে হবে।

আবেদনপত্রের সঙ্গে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট ফেনী বরাবর ১০০/- (এক শত) টাকা মূল্যমানের (অফেরতযোগ্য) পে-অর্ডার সংযুক্ত করতে হবে।

কোনো কারণ দর্শানো ব্যতিরেকে কর্তৃপক্ষ যেকোনো পদের নিয়োগ প্রক্রিয়া স্থগিত বা বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করেন।

আবেদনের বিস্তারিত তথ্যের জন্য জানতে https://bdjobs.com/h/details/1456208?ln=1 করুন।

/এমএ/