শিরোনাম

অভিজ্ঞতা ছাড়াই নগদে চাকরি, পদ ৩০

সিটিজেন ডেস্ক
অভিজ্ঞতা ছাড়াই নগদে চাকরি, পদ ৩০
ছবি: সিটিজেন গ্রাফিক্স

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ডিজিটাল আর্থিক সেবামূলক প্রতিষ্ঠান নগদ লিমিটেড। প্রতিষ্ঠানটি এন-রাইজার্স ইন্টার্নশিপ প্রোগ্রাম পদে জনবল নেবে। ১৭ এপ্রিল থেকে আবেদন শুরু হয়েছে, চলবে আগামী ২ মে পর্যন্ত। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: নগদ লিমিটেড

পদের নাম: এন-রাইজার্স ইন্টার্নশিপ প্রোগ্রাম

লোকবল নিয়োগ: ৩০ জন

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক পাস।

অন্যান্য যোগ্যতা: সাধারণ অফিস সফটওয়্যার ব্যবহারে দক্ষতা

অভিজ্ঞতা: প্রয়োজন নেই

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)

বয়সসীমা: ১৯ থেকে ২৫ বছর

কর্মস্থল: যেকোনো জায়গায়

বেতন: ১২,৫০০ টাকা

অন্যান্য সুবিধা: সাপ্তাহিক ২ দিন ছুটি

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে এবং বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানতে লিংকে ক্লিক করুন

আবেদনের শেষ সময়: ২ মে ২০২৬

/জেএইচ/