দুই দিনের সফরে পাকিস্তানে জাতিসংঘ মহাসচিব

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
দুই দিনের সফরে পাকিস্তানে জাতিসংঘ মহাসচিব
পাকিস্তানে পৌঁছেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস

দুই দিনের সফরে পাকিস্তানে পৌঁছেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। সফরকালে প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রীসহ সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে বৈঠক করবেন তিনি।

মঙ্গলবার (৬ অক্টোবর) ভোরে ইসলামাবাদে পৌঁছান তিনি।

এক প্রতিবেদনে আন্তর্জাতিক সংবাদমাধ্যম দ্য ডন জানিয়েছে, জাতিসংঘ মহাসচিব উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের আমন্ত্রণে ৬ থেকে ৮ অক্টোবর পাকিস্তান সফর করছেন। সফরে আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি, আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা এবং দুর্যোগ মোকাবিলায় পাকিস্তানের প্রস্তুতি নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, পাকিস্তানে পৌঁছানোর পর মহাসচিব আন্তোনিও গুতেরেসকে স্বাগত জানান ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব রাষ্ট্রদূত নাবিল মুনির।

জানা গেছে, সফরকালে জাতিসংঘ মহাসচিব পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি, প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ, উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এবং চিফ অব ডিফেন্স ফোর্সেস ও সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে বৈঠক করবেন।

এছাড়া, জাতিসংঘের ভারত ও পাকিস্তান সামরিক পর্যবেক্ষক দলের (ইউএনএমওজিআইপি) সদর দপ্তর পরিদর্শন এবং জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের (এনডিএমএ) সদর দপ্তরে একটি ব্রিফিংয়ে অংশ নেওয়ার কথা রয়েছে গুতেরেসের।

/এসবি/