পাকিস্তানে নির্মাণাধীন ভবন ধসে নিহত ৭, নিখোঁজ ১২

সিটিজেন জার্নাল ডেস্ক

পাকিস্তানের করাচিতে নির্মাণাধীন ছয়তলা একটি ভবন ধসে মৃতের সংখ্যা বেড়ে সাতজনে দাঁড়িয়েছে। এ ঘটনায় এখনো ১২ জন নিখোঁজ রয়েছেন এবং আহত হয়েছেন ১৪ জন। শুক্রবার (২৭ নভেম্বর) উদ্ধারকারী কর্মকর্তাদের বরাতে এ তথ্য জানিয়েছে জিও নিউজ।
করাচির বেলুচ কলোনি এলাকার কাছে ধসে পড়া ভবনের নিচে আটকে পড়াদের খুঁজতে উদ্ধার অভিযান চলছে। উদ্ধারকারী সংস্থা রেসকিউ ১১২২ জানিয়েছে, পুরো অভিযানজুড়ে তারা সর্বোচ্চ সতর্কতা মেনে চলছেন এবং ভেতরে ঢোকার জন্য ধ্বংসস্তূপের মাঝে বেশ কিছু ফাঁকা পথ তৈরি করেছেন।
উদ্ধারকারী সংস্থার মুখপাত্রের তথ্য অনুযায়ী, আহত ১৪ জনের মধ্যে ১৩ জন চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন। বাকি একজন এখনো হাসপাতালে ভর্তি আছেন। এরই মধ্যে ভবন ধসের ঘটনায় পুলিশ মামলা করেছে। হত্যা, অবহেলা ও অসতর্কতার মতো অভিযোগে করা মামলায় ১০ জনকে আসামি করা হয়েছে, যাদের মধ্যে চারজনকে ইতোমধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ।
এর আগে বুধবার (২৫ নভেম্বর) প্রাদেশিক জরুরি সেবা বিভাগ এক বিবৃতিতে জানিয়েছিল, ধ্বংসস্তূপের নিচ থেকে ৩ জনের মরদেহ ও ১৪ জন আহত ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে।
ঘনবসতিপূর্ণ পূর্ব করাচির বেলুচ কলোনিতে ভবনটি ধসে পড়ার পর সেখানে কয়েক তলা সমান উঁচু ধ্বংসস্তূপ জমে যায়। ঘটনাস্থলে ভিড় করেন অনেক মানুষ। ইট আর কংক্রিটের টুকরো সরিয়ে ভেতরে আটকে থাকা মানুষদের খোঁজার কাজ এখনও চলছে। আশপাশে তৈরি করা একটি তথ্যকেন্দ্রে স্বজনদের খুঁজতে আসা মানুষজন নিজেদের ফোনে থাকা নিখোঁজদের ছবি কর্মকর্তাদের দেখিয়ে খোঁজ নিচ্ছেন।
পাকিস্তানে ভবন ধসের ঘটনা নতুন নয়। নির্মাণকাজে নিরাপত্তার ঘাটতি, নিম্নমানের সামগ্রী ব্যবহার এবং কাজের মান ঠিক না রাখাকে এমন দুর্ঘটনার পেছনের বড় কারণ বলে মনে করা হয়।
সূত্র; জিও নিউজ

পাকিস্তান সীমান্তে নজরদারি বাড়াতে পঞ্চম এস-৪০০ মোতায়েন করছে ভারত