ওমান উপকূলে জাহাজে আগুন, নিরাপদে আছেন ২৪ ভারতীয় নাবিক

সিটিজেন ডেস্ক

ওমান উপকূলে সোমবার (৮ জুন) একটি তেল ও রাসায়নিক ট্যাংকারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে জাহাজে থাকা ২৪ জন ভারতীয় নাবিকের সবাই সম্পূর্ণ নিরাপদ রয়েছেন বলে নিশ্চিত করেছে ভারতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
ভারতের বন্দর, নৌপরিবহণ ও জলপথ মন্ত্রণালয়ের পরিচালক ওপেশ কুমার শর্মা সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে জানিয়েছেন, সোমবার স্থানীয় সময় দুপুর প্রায় ১.৩০ মিনিট ‘এমটি মারিভেক্স’ নামের পালাউয়ের পতাকাবাহী জাহাজটিতে এ দুর্ঘটনা ঘটে। তিনি স্পষ্ট করেন, সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী জাহাজের সব ভারতীয় নাবিক বর্তমানে সুরক্ষিত আছেন। এর আগে, ফরওয়ার্ড সীমেনস ইউনিয়ন অফ ইন্ডিয়া এক্স-এ এক বার্তায় জানিয়েছিল, ওমান উপকূলের কাছাকাছি থাকা জাহাজটির নাবিকেরা জরুরি সহায়তার জন্য আকুল আবেদন জানাচ্ছেন।
সংবাদমাধ্যম নিউজ১৮ সামুদ্রিক সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, মূলত সন্দেহভাজন ড্রোন বা ক্ষেপণাস্ত্র হামলার কারণেই জাহাজটিতে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। শক্তিশালী এ বিস্ফোরণে জাহাজটির ইঞ্জিন রুম সম্পূর্ণ ছিন্নভিন্ন হয়ে গেছে। ভৌগোলিকভাবে ওমান অত্যন্ত সংবেদনশীল হরমুজ প্রণালির সংলগ্ন এলাকায় অবস্থিত, যা বর্তমানে অবরোধের মুখে রয়েছে। ইরান ও ইসরায়েলের মধ্যে নতুন করে মাথাচাড়া দিয়ে ওঠা তীব্র সংঘাতপূর্ণ অঞ্চলের কাছাকাছি এ হামলার ঘটনাটি ঘটায় আন্তর্জাতিক সমুদ্রসীমায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
সূত্র: আনাদোলু এজেন্সি

ইসরায়েলের বিরুদ্ধে সামরিক অভিযান স্থগিতের ঘোষণা ইরানের