মার্কিন উদ্ধার অভিযান ‘ইউরেনিয়াম চুরির ছদ্মবেশ’ হতে পারে: ইরান

সিটিজেন ডেস্ক

ভূপাতিত মার্কিন যুদ্ধবিমানের পাইলটকে উদ্ধারের অভিযান নিয়ে নতুন সন্দেহ প্রকাশ করেছে ইরান। দেশটির দাবি, এই অভিযানটি আসলে ‘সমৃদ্ধ ইউরেনিয়াম চুরির ছদ্মবেশ’ হিসেবেও ব্যবহার করা হয়ে থাকতে পারে।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, পুরো ঘটনাটি ঘিরে ‘অনেক প্রশ্ন ও অনিশ্চয়তা’ রয়ে গেছে। তার ভাষায়, যেখানে মার্কিন পাইলটের অবস্থান দাবি করা হয়েছে, সেই এলাকা এবং যেখানে মার্কিন বাহিনী অবতরণের চেষ্টা করেছে বলে ধারণা করা হচ্ছে—এই দুই জায়গার মধ্যে উল্লেখযোগ্য দূরত্ব রয়েছে।
তিনি আরও বলেন, কোহগিলুয়েহ ও বোয়ের-আহমাদ প্রদেশে চালানো অভিযানের প্রকৃত উদ্দেশ্য নিয়ে সন্দেহের যথেষ্ট কারণ আছে। ‘সমৃদ্ধ ইউরেনিয়াম চুরির উদ্দেশ্যে এটি একটি বিভ্রান্তিমূলক অভিযান ছিল—এই সম্ভাবনাকে উড়িয়ে দেওয়া যায় না,’ মন্তব্য করেন তিনি।
এর আগে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, ইরানের আকাশে ভূপাতিত হওয়া একটি এফ-১৫ই যুদ্ধবিমানের দ্বিতীয় ক্রু সদস্যকে যুক্তরাষ্ট্র সফলভাবে উদ্ধার করেছে। তিনি এই অভিযানের প্রশংসা করে এটিকে ‘সাহসী ও সফল’ বলে উল্লেখ করেন।
তবে ইরানের পক্ষ থেকে এই দাবি নিয়ে প্রশ্ন তোলা হয়েছে এবং পুরো ঘটনাকে ঘিরে পাল্টাপাল্টি বক্তব্যে উত্তেজনা আরও বেড়েছে।