অবশেষে নারায়ণগঞ্জে চালু হচ্ছে স্টার সিনেপ্লেক্স

সিটিজেন ডেস্ক

দর্শকদের চাহিদা বাড়ার সঙ্গে সঙ্গে দেশের বিভিন্ন শহরে ছড়িয়ে পড়ছে মাল্টিপ্লেক্স সিনেমা হল ‘স্টার সিনেপ্লেক্স’। রাজধানীর বাইরে নতুন শাখা চালুর ধারাবাহিকতায় এবার নারায়ণগঞ্জে যাত্রা শুরু করতে যাচ্ছে প্রতিষ্ঠানটি। মঙ্গলবার (৭ এপ্রিল) থেকে শাখাটি আনুষ্ঠানিকভাবে চালু হবে। এই শাখাটি ঈদুল ফিতরে চালুর পরিকল্পনা থাকলেও অনিবার্য কারণে তা সম্ভব হয়নি।
শুরুতে সীমিত পরিসরে দুটি শো চালু থাকবে– দুপুর ও বিকেলের শো। পর্যায়ক্রমে খুব শিগগিরই সবগুলো শো চালু করা হবে বলে জানিয়েছেন স্টার সিনেপ্লেক্সের মিডিয়া ও মার্কেটিং বিভাগের এজিএম মেসবাহ উদ্দিন আহমেদ।
তিনি বলেন, পূর্বনির্ধারিত সময়ে চালু করতে না পারায় আমরা দর্শকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। কিছু সীমাবদ্ধতার কারণে শুরুতে দুটি শো দিয়ে কার্যক্রম শুরু করা হচ্ছে, তবে কয়েক দিনের মধ্যেই পূর্ণাঙ্গভাবে সব শো চালু হবে।
নারায়ণগঞ্জের জালকুঁড়িতে অবস্থিত সীমান্ত টাওয়ারে স্থাপন করা হয়েছে নতুন এই মাল্টিপ্লেক্স। এখানে তিনটি হল রয়েছে। দুটি হলে ১৭৮টি করে আসন এবং একটি হলে ৭৫টি আসন রয়েছে। আধুনিক সাউন্ড সিস্টেম, বড় পর্দা এবং উন্নত পরিবেশে দর্শকদের জন্য বিশ্বমানের সিনেমা অভিজ্ঞতা নিশ্চিত করার কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি।
স্টার সিনেপ্লেক্সের সম্প্রসারণ পরিকল্পনা সম্পর্কে মেসবাহ উদ্দিন আহমেদ বলেন, দর্শকের রুচি ও চাহিদা পরিবর্তনের সঙ্গে মানসম্মত পরিবেশ, নিরাপত্তা ও আধুনিক প্রযুক্তির সমন্বয় জরুরি। এসব বিষয় বিবেচনায় রেখেই তারা ধীরে ধীরে নতুন শাখা চালু করছেন।
তিনি আরও জানান, চলতি বছরের মধ্যেই আরও কয়েকটি শাখা চালুর প্রস্তুতি চলছে। বড় শহরের পাশাপাশি পর্যায়ক্রমে জেলা ও উপজেলা পর্যায়েও স্টার সিনেপ্লেক্স বিস্তারের পরিকল্পনা রয়েছে।
বর্তমানে ঢাকার বসুন্ধরা সিটি, সীমান্ত সম্ভার, এসকেএস টাওয়ার, সামরিক জাদুঘর এবং মিরপুরে স্টার সিনেপ্লেক্সের শাখা রয়েছে। চট্টগ্রামের বালি আর্কেডেও একটি শাখা চালু রয়েছে। বগুড়াসহ দেশের বিভিন্ন স্থানে নতুন শাখা নির্মাণের কাজ চলছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।